কলকাতায় ১০ ডিগ্রিতে নামল পারদ, কেমন রয়েছে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিন ও বর্ষবরণের দিন আচমকাই শহর কলকাতা সহ রাজ্যজুড়ে নেমেছিল তাপমাত্রা। তারপরেও আরও তাপমাত্রা নেমেছিল। গত মঙ্গলবার ছিল মরশুমের সবথেকে শীতলতম দিন ছিল। সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছিল অনেকটাই। সেদিন কলকাতায় পারদ নেমেছিল ১১ ডিগ্রিতে। সাতদিন পর সেই তাপমাত্রাকেও টেক্কা দিল মঙ্গলবার। এদিন কলকাতার তাপমাত্রা ১০.২ ডিগ্রিতে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন ফির হার কাঁপানো ঠান্ডা পড়বে। তিন থেকে চার ডিগ্রী পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। তারপরে তিন থেকে চার দিন তাপমাত্রার আর কোন পরিবর্তন নেই। মঙ্গলবার থেকে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিজেই থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও তাপমাত্রা কমবে।

চলতি বছরে বড়দিন বর্ষ শেষের তাপমাত্রা নেমে গিয়েছিল অনেকটাই। সেই তাপমাত্রাকে টিক্কা দিয়ে এবার আরো রেকর্ড পরিমাণ তাপমাত্রা নেমেছে কলকাতায়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার হালকা কুয়াশা দেখতে পাওয়া গিয়েছে। ২০১২ সালে একবার ডিসেম্বর মাসে ১০ ডিগ্রিতে নেমেছিল তাপমাত্রা। ২০২৩ সালের জানুয়ারিতে শহরের তাপমাত্রা একবার নেমেছিল ১০.৯ ডিগ্রিতে। এবার সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।মঙ্গলবার দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার বেশ কিছু জায়গায় শীতল দিন হিসেবে তৈরি হয়েছে। বুধবার বাঁকুড়া বাদে বাকি জেলাগুলোতে কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে।

সোমবারের পর মঙ্গলবারেও সূর্যদেবের দেখা মেলেনি। সোমবার ভর দুপুরে রাস্তার ধারে আগুন পোহাতে দেখা গিয়েছে শহরবাসীকে। শেষ কবে এই ধরনের ঠান্ডা পড়েছিল তা অনেকেই মনে করতে পারেন না।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব