‘কৌন সা কুত্তা কিস মুড মে, ইয়ে পাতা নেহি হোথা’, পথকুকুর মামলায় টিপ্পনি সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে আবারও বিপথগামী কুকুর মামলার শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার 'Stray Dog' মামলার বেশ কয়েকটি অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি করেছে সুপ্রিমকোর্টের তিন বিচারপতির বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে আবারও বিপথগামী কুকুর মামলার শুনানি শুরু হয়েছে। মাস কয়েক আগে সুপ্রিমকোর্ট পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল। যা নিয়ে গোটা দেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। এই নির্দেশের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে একাধিক আবেদন জমা পড়ছিল। বুধবার (৭ জানুয়ারী) ‘Stray Dog’ মামলার বেশ কয়েকটি অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি করেছে সুপ্রিমকোর্টের তিন বিচারপতির বেঞ্চ। পাশাপাশি খোলা রাস্তায় প্রাণীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ বলেছে, ‘কোন কুকুর কখন কামড়ানোর মেজাজে আছে, তা বোঝা অসম্ভব। তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভাল। রাস্তাঘাট সর্বদা পরিষ্কার এবং কুকুরমুক্ত রাখতে হবে। বিশেষ করে, স্কুল এবং প্রাতিষ্ঠানিক এলাকায় কুকুরের যাতায়াতের ঠিক নয়।’

তবে পশুপ্রেমী আবেদনকারীদের পক্ষে থাকা সিনিয়র আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেখিয়েছেন যে, ‘এলাকায় যদি এমন কোনও কুকুর থাকে যা অবাধ্য এবং কাউকে কামড়াতে পারে, তাহলে লোকেরা কি পশুকেন্দ্রে ফোন করতে পারে? যাঁরা কুকুরটিকে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করে এলাকায় ছেড়ে দেবে।’ এর জবাবে আদালত বলেছে, ‘তাহলে তো কুকুরদের কাউন্সিলিং করতে হবে। কারণ কুকুরদের মেজাজ বোঝা অসম্ভব, তারা কখন কাম্‌ড়াবে কে বলতে পারে? তবে কুকুর কামড়ালে বা তাড়া করলে যেকোনও দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় দৌড়ালেও এটি একটি সমস্যা। বিশেষ করে যেসব রাস্তায় যানবাহন চলাচল করে।’ এরপর সিব্বল পাল্টা বলেন, ‘কিন্তু কুকুররা তো রাস্তায় থাকে না, তারা কম্পাউন্ডে থাকে।’ এরপর তিন বিচারপতির বেঞ্চ তাঁকে বিদ্ধ করে বলেন, ‘আপনার তথ্যগুলি পুরনো। প্রতিকারের চেয়ে প্রতিরোধ সর্বদা ভাল। রাস্তা সর্বদা কুকুরমুক্ত রাখতে হবে।’

এরপর শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘বিশাল সোসাইটিতে কুকুরের থাকার অনুমতি দেওয়া উচিত কিনা তা নির্ধারণের জন্য রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (RWA) বিধান থাকা উচিত। আমরা সকলেই পশুপ্রেমী হলেও, আমরা মানুষপ্রেমীও। একদিন কেউ হয়তো মহিষকে দুধ পান করার জন্য আনতে চাইবে। সেটা কি করা উচিত? অন্যদের সুবিধা-অসুবিধা সবসময় দেখা উচিত।’ গতবছরের ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, ক্রীড়া কমপ্লেক্স এবং রেলস্টেশন থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি আরও বলেছিল যে, রাস্তার কুকুরগুলিকে নির্দিষ্ট কুকুর আশ্রয়কেন্দ্রে পাঠাতে হবে। সরকারি ও সরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণেও কুকুরের প্রবেশে বাধা দিতে হবে। এ বিষয়ে আদালত স্থানীয় পৌরসভাগুলিকে বেওয়ারিশ কুকুরের আবাসস্থল না থাকার বিষয়টি নিশ্চিত করতে এবং নিয়মিত পরিদর্শন করতে বলেছিল। 

এছাড়া দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের সমস্ত বেওয়ারিশ কুকুরকে আবাসিক এলাকা থেকে দূরে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। কারণ কুকুরের কামড়ের ফলে জলাতঙ্ক রোগে মৃত্যুর ঘটনা বাড়ছিল। আদালত বলেছিল, কুকুরের আশ্রয় কেন্দ্রগুলিতে এমন পেশাদারদের নিয়োগ করতে হবে, যারা কুকুরদের মোকাবেলা করতে, জীবাণুমুক্তকরণ এবং টিকাদান করতে সচেষ্ট। এছাড়া বেওয়ারিশ কুকুরের আতঙ্ককে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে অভিহিত করে, সুপ্রিম কোর্ট আরও বলেছিল যে, রাস্তার বেওয়ারিশ কুকুরদের তুলে নেওয়ার ক্ষেত্রে পুরসভা কর্মীদের বাধা দিলে যে কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

 

রাজনীতি চলবে না, পালাবদলের পর দুধ-গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’ কঙ্কালীতলায়

মাদক ইনজেকশন দিয়ে গনধর্ষণ! অপহরণের ১৬ দিন পর উদ্ধার NEET পড়ুয়া

চলন্ত গাড়িতে যৌন নির্যাতনের শিকার মহিলা আইনজীবী, আটক ৩

২৪ ঘন্টার মধ্যে আবারও বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ক্রেতাদের মুখের হাসি উড়ল

চিকেন’স নেক নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের, কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে ১২০ একর জমি

ফলতার পুনর্নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম

আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাড়োয়ায় ২২০ বিঘা মাছ চাষের জমি ফেরত পেয়ে খুশিতে আবির খেললেন আদিবাসীরা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ভারতে নেট পরিষেবা বিপর্যস্ত হবে? ইরানের হুমকিতে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

কাগজের প্লেট তৈরির কারখানায় আগ্নেয়াস্ত্র? বিহারে পুলিশের যৌথ অভিযানে সাফল্য

বিশ্বের নানা দেশে আম দিয়ে তৈরি হয় এই ৭ জনপ্রিয় পদ