আইপ্যাকে তল্লাশির শেষে বাইরে বেরোতেই ইডি অফিসারদের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকে আইপ্যাক দফতর  থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ইডি অফিসাররা তল্লাশি শেষে বের হলে বিক্ষোভের মুখে পড়েন। ইডি(ED) আধিকারিকদের গাড়ি ঘিরে গো – ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তুমুল বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তায় আইপ্যাক(IPac) দফতর থেকে গাড়িতে চেপে রওনা দেন ইডি আধিকারিকরা। তল্লাশি সেরে ফেরার পথে ইডি আধিকারিকদের শুনতে হয় বিজেপির দালাল গো ব্যাক(Go Back) স্লোগান। একই সঙ্গে ওঠে জয় বাংলা ধ্বনিও। আইপ্যাক এর কর্ণধার প্রতীক জৈন সল্টলেক সেক্টর ফাইভ এর দফতরে পৌঁছানো আগে পর্যন্ত সেখানেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈন সেখানে পৌঁছানোর পরেই মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে বাবু ঘাটে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে যান।

সেই সময় তৃণমূলের নেতাকর্মীরা আইপ্যাড দফতরের বাইরে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকেন। তৃণমূল নেতা কর্মীদের ভিড় বাড়তে দেখে বৃহস্পতিবার দুপুরেই কেন্দ্রীয় বাহিনীর জবানের সংখ্যা বাড়ানো হয় আইপ্যাক দফতরে। দিনভর তল্লাশির পর সন্ধ্যায় ইডি আধিকারিকরা ওই দপ্তর থেকে বের হলেই তাদের গাড়ি ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা ক্ষোভ উগড়ে দিতে থাকে। স্লোগান ওঠে গো ব্যাক ও জয় বাংলা ধ্বনি দিয়ে। বিজেপির দালাল এই শ্লোগান দেওয়া হয় ইডি আধিকারিকদের। বৃহস্পতিবার বিকেল চারটা থেকে গোটা রাজ্যে ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে ,ওয়ার্ডে ওয়ার্ডে ইডির তল্লাশির বিরুদ্ধে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে সেক্টর ফাইভের আইপ্যাক এর অফিসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দলীয় কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান ,যেভাবে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নির্বাচনী কাজে তৃণমূলের বাধা সৃষ্টি করেছে তার প্রতিবাদ জানাতেই তৃণমূল কর্মীরা রাস্তায় নামবে।

প্রতিবাদ মিছিল হবে। যারা এসআইআরের কাজ করছেন তারা করবেন। বাকিরা রাস্তায় নেমে প্রতিবাদে সরব হবেন। মমতা আরও বলেন,বাংলায় জিততে হলে ভোটে লড়ে আসুন। দলীয় সব তথ্য ট্রান্সফার করা হয়েছে। দলীয় ট্রেটেজি হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ইডি অভিযানের মধ্যে দিয়ে। হার্ড ডিক্স ফাইল নিয়ে অফিস থেকে বেরিয়ে এমন কথাই বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। তিনি এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন। নাম না করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে ক্যাডার বলে জানান মমতা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান আপনি। অমিত শাহকে ‘ন্যাস্টি হোম মিনিস্টার ‘বলে বিদ্রুপ করেছেন। প্রতীক জৈনের(Pratik Jain) বাড়িতে যা করেছে, আই-প্যাকের অফিসেও তাই করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক নথি নিয়ে গিয়েছে ইডি। ভোটের তথ্য ট্রান্সফার করা হয়েছে। এটা অপরাধ। মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যবহার করছে বিজেপি।তিনি প্রশ্ন করেছেন, গায়ের জোরে সব দখল করা সম্ভব? সব কাগজপত্র নতুন করে তৈরি করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। তৃণমূল একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল। ইনকাম ট্যাক্স দেওয়া হয়।

এফআইআরের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। বিজেপি গণতন্ত্রের হত্যাকারী দল। এখনো সব সহ্য করা হচ্ছে। তথ্য লুঠ, ভোটার লুঠ, বাংলাকেও লুঠ করার চেষ্টা চলছে। আমাদের সঙ্গে চিটিং করলে জুয়া খেললে মেনে নেব না। সৌজন্য দেখাবো, সব সহ্য করব। তবে এটা দুর্বলতা নয়। তাঁর হুঁশিয়ারি, বিজেপি এবার ভোটে শূন্য পাবে। এই ঘটনায় বিকেল ৪ টের সময় রাজ্যের ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। সৌজন্যতাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। গায়ের জোরে বাংলাকে দখল করার চেষ্টা চলছে। তা মেনে নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন। ইডির এই তল্লাশির বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর(FIR) দায়ের করবে বলেও মুখ্যমন্ত্রী জানান।

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ