“বিধবা হওয়ার হাত থেকে বাঁচান”মালদায় অভিষেকের সভামঞ্চের সামনে চিৎকার করে কাঁদলেন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বৃহস্পতিবার মালদহে নির্বাচনী প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন জনসভায় ভাষণ দিচ্ছিলেন সেই সময় একজন মহিলা তার মঞ্চের একেবারে সামনে চলে আসেন। ওই মহিলা চিৎকার করে কাঁদছিলেন। তিনি বলতে থাকেন “আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান আপনি”। অভিষেক(Abhisekh) তাঁর কথা শুনতে পেয়ে, ভাষণ থামিয়ে দেন। তারপর ‘বৌদি’ বলে সম্বোধন করে তাঁর কাছে এগিয়ে যান। ভাষণ থামিয়ে তার সমস্যার কথা জানতে চান। ওই মহিলা তার সমস্যার কথা লিখিতভাবে একটি খামে ভরে নিয়ে এসেছিলেন। তিনি সেই খাম অভিষেকের হাতে তুলে দেন। মৌখিকভাবে ওই মহিলা স্থানীয় এক তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে অভিযোগ জানান।

জানা গেছে, ওই নেতা হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের তৃণমূল যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনিরুল ইসলাম(Anirul Islam)। আনিরুলের নেতৃত্বে গুন্ডাবাহিনী ওই মহিলার স্বামীকে বেধড়ক মারধর করেছে। তাঁর হাত-পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ। ওই অভিযোগকারী মহিলার নাম তৌহিদা রহমান। হরিশ্চন্দ্রপুর থানার বালা পাথর এলাকার বাসিন্দা সে। তাঁর স্বামী হেফজুর রহমান তালগাছি সিনিয়র মাদ্রাসার টিআইসি। টিআইসি করার আক্রোশেই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ আনিরুল এবং তাঁর দলবল মাদ্রাসার একটা ঘরে তার স্বামীকে আটকে রেখে মারধর করে, বর্তমানে তার স্বামী চিকিৎসাধীন ওই মহিলার অভিযোগ পুলিশে অভিযোগ দায়ের করার পরেও কোন বিচার হয়নি।

তাই তিনি অভিষেকের জনসভায় ছুটে এসেছেন । সভায় উপস্থিত থাকা দলের কর্মী – সমর্থকদের ওই মহিলাকে জল দেওয়ার নির্দেশ দেন তিনি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল। নিজের এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি দাদার বিরুদ্ধে এই দাদাগিরির অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। মালদার জনসভা থেকে মন্ত্রী তাজমল হোসেনের (Minister Tajmul গড়ে তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে এই ধরনের নালিশ পেয়ে যথেষ্ট ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতায় ফিরে এ বিষয়ে প্রশাসনকে উপযুক্ত নির্দেশ পাঠাবেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে দলীয় নেতৃত্বকেও তিনি বার্তা দেবেন বলে জানা গিয়েছে।

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ