চার ডিগ্রি বাড়ল তাপমাত্রা! কমবে দাপট নাকি আরও জাঁকিয়ে পড়বে শীত?

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বর থেকে ঝড়ো ব্যাটিং শুরু করেছে শীত। হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে গোটা বাংলা। শনিবারের কলকাতার পারদ নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে ছুটির দিন রবিবার সামান্য বাড়ল তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে তাপমাত্রা কিছুটা উর্দ্ধমুখী হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন সপ্তাহে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের চেয়ে যা ১.২ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সামান্য তাপমাত্রা বাড়লেও আগামী ৫-৬ দিন আবহাওয়ার এই পরিস্থিতির বড়সড় কোনও বদল হবে না। মকর সংক্রান্তি পর্যন্ত জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।  মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডা অনুভব করা যাবে বলেই জানানো হয়েছে। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি  থাকবে।

আরও পড়ুন:  এক রিচার্জেই চলবে পুরো বাড়ির ফোন! Jio-র এই সস্তা ফ্যামিলি প্ল্যানে পাবেন ৪টি সিম

উত্তুরে হাওয়ার দাপট অব্যহত থাকায়  উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠাণ্ডা বাড়বে।  দুই বঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট থাকবে।   আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার (১৬ জানুয়ারি) পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম থাকবে একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ।  দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকতে পারে।  দৃশ্যমানতা কমতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর