পতিতাবৃত্তি–মাদক পাচার চক্র চালানোর অভিযোগে আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মাদক ও নারীপাচার করে পতিতাবৃত্তির অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি এবং আরও তিনজনকে গ্রেফতার করেছে। ফেডারেল এবং স্থানীয় এজেন্টরা অপরাধমূলক কার্যকলাপের কেন্দ্রস্থলে অবস্থিত একটি হোটেলে অভিযান চালিয়ে গোটা বিষয়টি ধরেছে। এই ঘটনা চাউর হতেই আলোড়ন পড়ে গিয়েছে। উত্তর ভার্জিনিয়ার ফেডারেল অ্যাটর্নিদের সূত্রে খবর, কোশা শর্মা (‌৫২)‌ এবং তরুণ শর্মা (‌৫৫)‌ তাদের রেড কার্পেট ইনের তৃতীয় তলায় মাদক বিক্রি এবং পতিতাবৃত্তির জন্য ব্যবহার করার অভিযোগে অভিযুক্ত। যেখানে অতিথিদের নীচের তলায় রাখা হয়েছিল।

এদিকে বেশ কয়েকটি গোপন অভিযানের পর অপরাধমূলক কার্যকলাপের কেন্দ্রস্থলে অবস্থিত একটি হোটেলে ফেডারেল এবং স্থানীয় এজেন্টরা অভিযান চালানোর পর সকলকে গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের মে মাস থেকে কোশা শর্মা ওরফে আকা মা বা মামা কে এবং তরুণ শর্মা ওরফে পপ বা পা ও কোশা এলএলসি ‘‌রেড কার্পেট ইন’‌ নামে ব্যবসা শুরু করে। আর মোটেলটি লিজ নিয়ে চালানো হচ্ছিল। একটি ফৌজদারি অভিযোগে জানা যায়, বিবাহিত কোশা এবং তরুণ শর্মা মোটেল থেকে পতিতাবৃত্তি এবং মাদক চক্র চালানোর অনুমতি দিয়েছিলেন। আর অবৈধ কার্যকলাপ থেকে অর্জিত লাভের একটি অংশ নিতেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, কোশা তৃতীয় তলায় পতিতাবৃত্তি এবং মাদক সন্ধানী লোকদের রাখত এবং পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ঘরগুলিতে প্রবেশ করতে বাধা দিত।

অন্যদিকে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই অভিযানের সময় অপরাধ কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল—মার্গো পিয়ার্স (‌৫১)‌, জোশুয়া রেডডিক (‌৪০)‌ এবং রাশার্ড স্মিথ (‌৩৩)‌। আদালতের নথিতে দেখা যায়, ২০২৫ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে প্রিন্স উইলিয়াম কাউন্টি ও ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের গোপন এজেন্টরা, পতিতা, দালাল এবং ক্লায়েন্টের ছদ্মবেশে কমপক্ষে ৯ বার মোটেলে এসেছিলেন। নথিপত্রে উল্লেখ করা হয়েছে, কমপক্ষে আটজন মহিলাকে এখান থেকে পতিতাবৃত্তিতে নামানো হয়েছিল। স্মিথ এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের সঙ্গে যৌন সম্পর্কের জন্য ৮০ থেকে ১৫০ ডলার চার্জ করেছিলেন। মহিলাদের বের হতেও দেওয়া হয়নি। পুলিশ সূত্রে খবর, তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল।

এছাড়া ওই হোটেলে গোপন এজেন্টরা ১৫টি পৃথক পৃথক মাদক কিনেছিলেন। তাতে ১১ বার ফেন্টানাইল এবং চারবার কোকেন পেয়েছিলেন। নথিতে দেখা গিয়েছে, মার্গো ওয়াল্ডন পিয়ার্স, আকা মার্কো ১৫টি অবৈধ মাদক কিনে বিতরণ করেছেন। পুলিশ সূত্রে খবর, পাঁচজনের বিরুদ্ধে ফেন্টানাইল–সহ নিষিদ্ধ পদার্থ বিতরণের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের বাধ্যতামূলকভাবে কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড হবে। একজন ফেডারেল জেলা আদালতের বিচারক মার্কিন সাজার যে নির্দেশিকা এবং অন্যান্য আইনি বিষয় বিবেচনা করে যে কোনও সাজা ঠিক করবেন।

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস