Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোটের আগেই হতে পারে Group C এবং Group D-র লিখিত পরীক্ষা! জানুন সম্ভাব্য দিনক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি : SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছে। নথি যাচাইয়ের কাজও সম্পন্ন। এবার Group C এবং Group D-র লিখিত পরীক্ষার সাম্ভাব্য দিন জানাল SSC। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই স্কুলে স্কুলে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, গ্রুপ সি-তে ২৯৮৯টি , গ্রুপ ডি-তে ৫৪৮৮ টি শূন্য পদে রয়েছে। সেই শূন্য পদগুলোর জন্য মার্চ মাসের প্রথম দুই রবিবারেই পরীক্ষা নিতে চাইছে এসএসসি। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তর নবান্নকে প্রস্তাবও পাঠিয়েছে।

ইতিমধ্যেই দুই নিয়োগের জন্য আবেদন করেছে প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। নবান্নের অনুমোদন এলেই লিখিত পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। ইতিমধ্যে Group C এবং Group D-র জন্য ফর্ম ফিলআপ করেছেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। নবান্নের পক্ষ থেকে অনুমোদন দিলেই বিজ্ঞপ্তি জারি করবে SSC। সুপ্রিম কোর্টের পেনের কালিতে একধাক্কায় চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। আদালতের নির্দেশে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে শিক্ষকদের জন্য। বাকি ছিলেন শিক্ষাকর্মীরা। তাঁদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন জমা করার কথা বলা হয়েছে। দুই পদেই আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ৪০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা। তবে দাগিরা কোনওভাবেই আবেদন করতে পারবেন না।

 

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার