Loading live market data...
Loading active stocks...
Connecting...

বয়স্ক বাবা-মাকে নিয়ে পাহাড়ে যাবেন? সঙ্গে রাখতে ভুলবেন না প্রয়োজনীয় এই জিনিসগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসার, সন্তান, অফিস সামলে বাবা-মা’রা নিজেদের জন্য সময়ই দিতে পারেন না। তবে তাঁদের ইচ্ছা হয় একটু মুক্ত হাওয়ার স্বাদ নেওয়ার। বাবা-মায়ের ইচ্ছাপূরণে ভাবছেন তাঁদের নিয়ে যাবেন পাহাড়ে? ঘুরে দেখাবেন পাইন বনের নির্জনতা কিংবা পাহাড়ি নদী। যদি বয়স্ক বাবা-মাকে নিয়ে যখন পাহাড়ি রাস্তার চড়াই-উতরাই রাস্তা পাড়ি দেওয়ার পরিকল্পনা থাকে তাহলে সঙ্গে রাখুন বেশ কয়েকটি জিনিস। যাতে পাহাড়ে সমস্যা পড়লে চিন্তায় পড়তে না হয়।

১. ওষুধ ও প্রেসক্রিপশন

বাবা-মা  নিয়মিত যে ওষুধগুলো খান সেগুলি বেশি করে নিয়ে রাখুন। সঙ্গে অবশ্যই রাখবেঞ ইনহেলার, ব্যথানাশক স্প্রে।  সঙ্গে রাখবেন চিকিৎসকের সাম্প্রতিক প্রেসক্রিপশন।  যাতে সমস্যা হলে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ কেনা যায়। 

২. স্যানিটাইজেশন ও স্বাস্থ্যবিধি
প্রবীণদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি এড়াতে সঙ্গে রাখুন হ্যান্ড স্যানিটাইজার, পাবলিক টয়লেট ব্যবহারের জন্য টয়লেট সিট, স্যানিটাইজার স্প্রে এবং পেপার সোপ।   

৩.  সঠিক জুতো ও কম্প্রেশন মোজা

পাহাড় মানেই এবড়োখেবড়ো রাস্তা। তাই ব্যালেন্স যাতে হারিয়ে না যায় তাই  জুতো ভালো রাখুন।   দীর্ঘক্ষণ গাড়িতে বসে বসলে  অনেকের পা ফুলে যায় তাই  রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে ‘কম্প্রেশন সক্স’ বা মোজা  রাখুন। 

৪. নথিপত্র ও বিমা কার্ড
আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে রাখুন। অরিজিনাল কপির পাশাপাশি  ফটোকপি রাখুন।   ট্রাভেল ইনস্যুরেন্স বা ভ্রমণ বিমার কার্ড সঙ্গে রাখুন যাতে ইমার্জেন্সি মেডিক্যাল কভার থাকে। 

৫. ফোল্ডিং লাঠি ও হিয়ারিং এড

বাবা-মায়ের হাঁটাচলায়  সমস্যা যাতে না হয় তাই ফোল্ডেবল   লাঠি সঙ্গে রাখুন। এটি উঁচু-নিচু রাস্তায় বাড়তি ভারসাম্য রাখবে এছাড়া বাবা-মা যদি কানে কম শোনেন, তবে হিয়ারিং এডের অতিরিক্ত ব্যাটারি নিতে ভুলবেন না।

৬. ঘাড়ের বালিশ ও হালকা চাদর
পাহাড়ি রাস্তা মানেই  দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকা। তাই বয়স্কদের যাত্রা যাতে ক্লান্তিকর না হয়  একটি মেমরি ফোমের ঘাড়ের বালিশ এবং হালকা ওজনের কমপ্যাক্ট ট্রাভেল ব্ল্যাঙ্কেট রাখুন সঙ্গে 

৭.  শুকনো খাবার ও ওআরএস

পাহাড়ের রাস্তায় অনেক সময় দীর্ঘক্ষণ জ্যামে আটকে গেলে সমস্যা সমাধানে ব্যাগে ড্রাই ফ্রুটস, বাদাম, মাখানা কিংবা বিস্কুট রাখুন।   ওআরএস বা গ্লুকোজ মেশানো জল রাখুন। 

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা