Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৈলাস সাক্ষাতে ‘শান্ত’ বিদ্রোহী শান্তনু ঠাকুর

একুশের নির্বাচনে রাজ্য বিজেপির সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। ছিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনে রাজ্য বিজেপির সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। ছিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে। কিন্তু একুশের নির্বাচনে ‘গো-হারা’ হারের পর রাজ্য ছেড়ে মধ্যপ্রদেশেই ফিরে যান কৈলাস। কিন্তু রাজ্য বিজেপির বিদ্রোহ ঠেকাতে ফের আসরে সেই নেতাই। বনগাঁ’র সাংসদ শান্তনু ঠাকুর বেশ কিছুদিন ধরেই বিদ্রোহী। দিল্লি যাওয়ার আগেই জানিয়েছিলেন রাজ্যের বিজেপি নেতাদের বিষয়ে শাহ-নাড্ডা-মোদি’র মধ্যে কাউকে জানাবেন। কিন্তু তার আগেই বিদ্রোহী শান্তনুকে শান্ত করতে আসরে নেমেছেন কৈলাস। জানা গিয়েছে, গত মঙ্গলবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠক করেছেন কৈলাস। খাতায় কলমে মধ্যপ্রদেশের এই বিজেপি নেতা বাংলার বিজেপির পর্যবেক্ষক। কিন্তু ভোটে হারের পর নিষ্ক্রিয় তিনি।

কিন্তু রাজ্য বিজেপির বিদ্রোহের আগুন নেভাতে আসরে নেমেছেন কৈলাস। জানা গিয়েছে, রাজ্য বিজেপির অন্দরে যে তুমুল টানাপড়েন সম্প্রতি চলছে, তা কী ভাবে নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে কার্যত নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল রাজ্য নেতৃত্বের। শোকজ এবং তারপর সাময়িক বরখাস্তের পরেও পরিস্থিতিতে কোনও বদল হয়নি। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই কৈলাসের আগমন ঘটেছে। সূত্রের খবর, বুধবার সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে বৈঠক করার কথা। তাই বলাই যায় রাজ্যে যে অশান্ত শান্তনু, বঙ্গ বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তাতে কিছুটা সামাল দিয়েছেন দিল্লির গেরুয়া নেতারা।

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে নতুন কমিটিতে নেই মতুয়া নেতৃত্বদের নাম। তারপরেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বিদ্রোহী হয়ে ওঠেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। যদিও দিল্লি গিয়ে কৈলাসের জাদুতে সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বাজেট অধিবেশন শেষ হলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন বিজেপি সাংসদ। সেখানেই উঠতে পারে এনআরসি ও সিএএ ইস্যুও। রাজনৈতিক মহলের ধারণ, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কৈলাসকে আসরে নামিয়ে সাময়িক ভাবে শান্তনুর কার্যকলাপে লাগাম টানতে চাইছেন। সূত্রের খবর, উত্তরপ্রদেশের ভোটপ্রচারে নিয়ে যাওয়া হতে পারে শান্তনু ঠাকুরকে। যেহেতু শান্তনু বাংলায় ফিরেই বিভিন্ন জেলায় বিক্ষুদ্ধ বিজেপি নেতাদের নিয়ে বৈঠক ও পিকনিক রাজনীতি করতেন তাতে ক্ষতি হত বঙ্গ বিজেপির। তাই কৈলাসকে নামিয়ে কিছুটা টালমাটাল পরিস্থিতির সামাল দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ