আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিকেন পক্সের দাপট থেকে বাঁচতে খান এই খাবারগুলি, উপকার জানলে চমকে যাবেন

নিজস্ব প্রতিনিধি: ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। জেলা জুড়ে ঠাণ্ডার আমেজ থাকলেও কলকাতায় সেই ভাবে নেই ঠাণ্ডা। বসন্ত দরজায় কড়া নাড়ছে। আর এখনই সতর্ক হওয়া প্রয়োজন কারণ এখনই বসন্ত বা চিকেনপক্সের দাপট বৃদ্ধি পায়। সেই সঙ্গেই নানা ভাইরাসের দাপটও দেখা যায়। সর্দি-কাশি জ্বর লেগেই থাকে। শিশু থেকে বয়স্ক সকলেই একই সমস্যায় ভোগেন। সঠিক সচেতনতা আর ঘরোয়া পথ্যই নির্মূল করা যায় এই রোগ। কি কি খেলে সুস্থ থাকবেন জেনে নিন।   

সজনে শাক ও সজনে ডাঁটা 

বসন্ত মোকাবিলায় প্রাচীন কাল থেকেই সজনে শাক ও ডাঁটার ব্যবহার হয়ে আসছে। আধুনিক পুষ্টিবিজ্ঞানও এই শাকে  সিলমোহর দিয়েছে।সজনে শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। রক্তকে টক্সিনমুক্ত করে ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। অন্যদিকে সজনে ডাঁটায় থাকা খনিজ ও ভিটামিন বি শরীরকে ভিতর থেকে আর্দ্র রাখে। শুধু শাক বা ডাঁটা নয় এই সময়ে সজনে ফুলও দারুন উপকারী। ভাজা বা তরকারি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক ও পুষ্টিবিদরা। 

নিম 

নিমে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ত্বকের জ্বালা এবং চুলকানি কমাতে সাহায্য করে। এই সময়ে বেশি করে নিমপাতা ভাজা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। নিমের অ্যান্টিসেপটিক গুণাবলী ফুসকুড়ি থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার ঝুঁকি কমায়। নিম পাতা ত্বকের শুষ্কতা কমাতে এবং দাগ দূর করতে সাহায্য করে।

তুলসি

তুলসি ও মধুর মিশ্রণ ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে। সর্দি কাশির ক্ষেত্রেও উপশম দেয়।

তবে এই সময়ে সুস্থ থাকার জন্য  ডায়েটে সজনে শাক, ডাঁটা, নিম পাতার পাশাপাশি এবং প্রচুর জল ও টাটকা ফলমূল রাখুন। পাশাপাশি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভুলবেন না। সুস্থ থাকতে এই সময়ে জামা কাপড় পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।  

Published by:

Share Link:

More Releted News:

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ