বিধানসভা নির্বাচনের ফলাফলই মানদণ্ড, কেন্দ্রীয় নেতৃত্বের নয়া সিদ্ধান্তে চাপে বঙ্গ–বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তাই নানা কর্মকাণ্ড শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই বঙ্গ–সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর পা রেখেই টের পেয়েছেন বঙ্গ–বিজেপির সংগঠন বেশ ভঙ্গুর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন বেহাল অবস্থা দেখে বেশ চটেছেন তিনি। তারপরই কেন্দ্রীয় নেতাদের রিপোর্ট পাঠিয়েছেন তিনি। আর তা দেখার পর নয়া ফরমান জারি করা হয়েছে। আর সেই ফরমান বঙ্গে আসতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বঙ্গ–বিজেপির বীর পুঙ্গবরা। এমনকী এতে তাঁরা বেশ চাপে পড়ে গিয়েছেন বলেও সূত্রের খবর।

এদিকে অতীতের রেকর্ড সরেজমিনে দেখে এবং এখন যে পরিস্থিতি তা জানার পরই এমন ফরমান জারি হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসন পেলেও ২০২১ সালে বাংলা দখলের স্বপ্ন অধরাই থেকে যায়। তার পর যত নির্বাচনই হয়েছে তাতে বিজেপি ল্যাজেগোবরে হয়েছে। কিন্তু সেখান থেকে শিক্ষা না নিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে পড়ে বঙ্গ–বিজেপি। সংগঠনের দিকে না তাকিয়ে নেমে পড়ায় কমে যায় আসন। ১৮ থেকে এক ধাক্কায় তা ১২’‌তে নেমে এসেছে। তাই এবার নয়া ফরমান জারি করা হয়েছে যে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলই হবে মানদণ্ড বলে সূত্রের খবর।

অন্যদিকে আর এই বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেই ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় কোন কোন দলীয় সাংসদের টিকিট মিলবে সেটা স্থির করা হবে। চাপ বেড়েছে এই নয়া সিদ্ধান্ত বা ফরমানে। বঙ্গ–বিজেপির প্রত্যেক সাংসদকে রাজ্যের অন্তত ১০টি বিধানসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। একটি লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা আসন থাকে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দলীয় সাংসদের দায়িত্বে ওই সাতটি আসন তো থাকছেই। তার সঙ্গেই যুক্ত হচ্ছে আরও অন্তত তিনটি করে বিধানসভা কেন্দ্র। আর তারপর যা ফলাফল হবে সেটাকেই মানদণ্ড ধরে নিয়েই ২০২৯ সালে টিকিট দেওয়া ঠিক হবে বলে সূত্রের খবর।

এছাড়া এসআইআর পর্ব মিটলেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য বিধানসভা নির্বাচনে সব দলীয় বিধায়ককে টিকিট দেওয়া হবে না। এবার তিন বছর পরের লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও নয়া সিদ্ধান্ত নিয়ে ফেলা হল। যা এখনকার পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যেসব বিধানসভা আসনে ফল খারাপ হবে, তার দায় নিতে হবে দলীয় সাংসদকে। ধরে নেওয়া হবে ওই বিজেপি সাংসদ নিজের এলাকাতেও ঠিকমতো সময় দেননি। তার উপরই পুরোটা বিচার্য হবে লোকসভায় টিকিট প্রাপ্তি বা অপ্রাপ্তি বলে সূত্রের খবর।

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের