বাথরুমে ভুলেও রাখবেন না এই জিনিসগুলো

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকের বাড়িতে বাথরুমে গেলে দেখা যায় থরে থরে সাজানো রয়েছে প্রসাধনী দ্রব্য। তার কারণ হাতের কাছে না থাকলে অনেকেই সময় করে ত্বক বা চুলের পরিচর্যা করতে পারেন না। তাই বাথরুমেই সমস্ত কিছু রেখে দেওয়া হয়। সেখান থেকেই চলে চর্চা। বাথরুমে বড় আয়নার সামনে সাজানো থাকে এই প্রসাধনীগুলো। স্নানের পরে চটজলদি সাজটাও কমপ্লিট করে নেওয়া যায়।

মুখের, চুলের যত্ন করতে মেকাপের জন্য হাতের কাছেই প্রস্তুত রাখা হয় প্রসাধনীগুলো। কিন্তু এখানেই সমস্যা। বাথরুমের তাপ, ভাপ, আর্দ্রতা প্রসাধনের কার্যকারিতা নষ্ট করে দেয়। তাই সেইগুলো কখনও বাথরুমে রাখা উচিত নয়। যেকোনও ধরনের পারফিউম বা ডিওড্রেন্ট বাথরুমে রাখা উচিত নয় বলে জানানো হয়। অনেকেই বাথরুমের তাকে বা আয়নার সামনে পারফিউম রাখেন। বলা হয়ে থাকে উষ্ণ আবহাওয়ায় পারফিউমের আসল গন্ধ নষ্ট হতে পারে। তাপ ও আর্দ্রতার উপরে গন্ধ অনেকটা নির্ভর করে। তাপ ও আর্দ্রতার কারণে সুগন্ধির ভেতরের উপাদান ভেঙে যায়। এর ফলে গন্ধ বদলে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। দীর্ঘদিন ভালো রাখতে চাইলে সুগন্ধি সবসময় অন্ধকার বা ঠান্ডা জায়গায় রাখতে হয়। বিশেষ করে আলমারির ড্রয়ার বা বাক্সের ভেতরে পারফিউম সংরক্ষণ করা শ্রেয়।

অনেকে বাথরুমে নেলপালিশ রাখেন। এতে নেলপালিশ ঘন হয়ে যায়। তার পিছনে রয়েছে অন্যতম কারণ বাথরুমের আর্দ্রতা। তাপমাত্রার ওঠানামায় নেলপালিশ দ্রুত ঘন হয়ে যায় ও দলা পাকাতে থাকে। আলোর মধ্যে দীর্ঘদিন রাখলে রং ফিকে হয়ে যায়। তাই নেলপালিশের বোতল সোজা করে ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখা উচিত। এরফলে রং এবং মান দুটোই সঠিক থাকে।

ত্বক ভালো রাখতে অনেকে ভিটামিন সি সিরাম ব্যবহার করে। এটি সহজেই অক্সিজেন আলো ও তাপে নষ্ট হয়ে যায়। বাথরুমের গরম ও আর্দ্র পরিবেশে রাখলে সিরামের কার্যকারিতা কমতে থাকে। এটি ও ড্রয়ারে রাখা উপযোগী।

সানস্ক্রিন লোশন বা ক্রিম ত্বকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। খুব বেশি তাপে এটি খারাপ হয়ে যেতে পারে। বাথরুমের মতো গরম জায়গায় রাখলে এর সুরক্ষা হারাতে থাকে। এটিও অন্ধকার আলমারি বা ড্রয়ারের মধ্যে রাখা উচিত। এখন অনেকেই শিট মাস্ক ব্যবহার করেন। এটিও বাথরুমে রাখলে আর্দ্রতার কারণেই আঠালো হয়ে যেতে পারে। বিশেষ করে ফ্রিজে এটি রাখলে অত্যন্ত ভালো হবে। মেকাপের জিনিসপত্র অত্যন্ত বুঝে রাখতে হয়। আর্দ্রতা পেলে মেকাপের জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি হেয়ার ড্রায়ার ট্রেইটনার ইত্যাদি বাথরুমে রাখা উচিত নয়।

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা