তিরুঅনন্তপুরমে ঈশানের ঝড়, কিউইদের ২৭২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: প্রথম একাদশে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন ভারতের তরুণ ব্যাটার ঈশান কিশন। তাঁর ঝোড়ো শতরান আর অধিনায়ক সূর্যকুমার যাদবের বিধ্বংসী ৬৩ রানের দৌলতে শনিবার (৩১ জানুয়ারি) পঞ্চম তথা শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ল ভারত। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৭১ রান তুলেছে সূর্যবাহিনী।

এদিন তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সূর্য যাদব। আগের ম্যাচের প্রথম একাদশে তিন বদল ঘটিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের সিংহাসনে থাকা অভিষেক শর্মা। কিউই বোলার জ্যাকব ডাফি-কাইল জেমিসনদের পিটিয়ে ছাতু করেন। যদিও অন্য ওপেনার সঞ্জু স্যামসন ফের ব্যর্থ হন। তৃতীয় ওভারে লকি ফার্গুসনের বলে বেভন জ্যাকবসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ছয় বলে করে যান মাত্র ৫ রান। আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে পঞ্চম ওভারে লকি ফার্গুসনের বলে ফিরে যান অভিষেক (১৬ বলে ৩০)।

অভিষেক ফেরার পরে চার নম্বরে ব্যাট করতে নেমেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ঈশান কিশন ও অধিনায়ক সূর্যকুমার যাদব। দুজনে মারমুখী মেজাজে খেলে ১০ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। প্রথম একাদশে ফিরে আবার রানে ঈশান। কিউই বোলার ইশ সোধির তৃতীয় ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন প্রথম একাদশে ফেরা ঈশান। ওই ওভারে চারটি চার ও দু’টি ছক্কা হাঁকিয়ে ২৮ রান নেন তিনি। উল্টোপ্রান্তে থাকা সূর্য ১৩তম ওভারে লকি ফার্গুসনের বলে বাউন্ডারি হাঁকিয়ে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে টি টোয়েন্টিতে তিন হাজার রান পূর্ণ করেন। আর ওই মাইলফলক স্পর্শের পরে বেপরোয়া হয়ে ওঠেন। ২৬ বলে অর্ধশতরান করেন তিনি। এ নিয়ে চলতি সিরিজে তৃতীয় অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত ২৯ বলে ৬৩ রান করে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের শিকার হয়ে সাজঘরে ফেরেন সূর্য।

পাঁচ নম্বরে নেমে শুরু থেকে চালিয়ে খেলতে শুরু করেন হার্দিক পাণ্ড্য। পঞ্চম উইকেটে জুটি বেঁধে ঈশান ও হার্দিক দলকে ২০০ রানের গণ্ডি টপকে দেন। জোড়া ছক্কা হাঁকিয়ে ৯০ রান থেকে শতরানের গণ্ডিতে পৌঁছে যান ঈশান। তাঁর শতরান এসেছে মাত্র ৪১ বলে। টি টোয়েন্টিতে এটিতে তাঁর প্রথম শতরান। শেষ পর্যন্ত ১৮তম ওভারে ঈশানকে থামান জ্যাকব ডাফি। ৪২ বলে ছয়টি চার ও দশটি ছক্কার সাহায্যে ১০৩ রান করে সাজঘরে ফেরেন ভারতের তরুণ ব্যাটার।

ঈশান ফেরার পরে আরও বেপরোয়া হয়ে ওঠেন হার্দিক পাণ্ড্য। শেষ ওভারে কাইল জেমিসনের প্রথম বলে ছক্কা হাঁকান। তৃতীয় বলেও বড় শট খেলতে গিয়ে বেভন জ্যাকবসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে চারটি ছক্কা ও একটি চারের সাহায্যে ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ২৭১ রানে থামে ভারতের ইনিংস। রিঙ্কু সিংহ ৮ ও শিবম দুবে ৭ রানে অপরাজিত থেকে যান।

আপনার অনুমতি ছাড়াই ইনস্টাগ্রামের ছবি নকল করতে সক্ষম মেটার নতুন ‘MUSE IMAGE’

পুকুর থেকে উদ্ধার ৩২ বছর বয়সী নেটপ্রভাবীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ,’ ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যে ফের সিঁদুরে মেঘ!

নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

রথযাত্রার দিন দৌড়ঝাঁপ নয় , আগেই বানিয়ে রাখুন এই মিষ্টিগুলি

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘খুনের চেষ্টা’ মামলায় অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে কালীঘাট তৃণমূল, ফের ছুটল হাইকোর্টে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া

‘কথা রেখেছেন দাদা,পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ