কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় হানা ED-র, কোন তদন্তে তল্লাশি?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের সক্রিয় মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। SIR-এর প্রতিবাদে যখন দিল্লিতে উত্তাপ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কলকাতা সহ রাজ্যের ৯ জায়গায় হানা দিয়েছে ইডি। কয়লা পাচার চক্রের তদন্তে মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মঙ্গলবার সকালে ২৫-৩০ জনের ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর একটি দল পশ্চিম বর্ধমানের নবগ্রামে পৌঁছে যায়। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায় চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জামুরিয়া বাজার লাগোয়া এলাকায় হানা দিয়েছে ইডি। ব্যবসায়ী রাজেশ বানসালের বাড়িতে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। এদিন সকাল সকাল আসানসোলের জামুড়িয়ায় ওই ব্যবসায়ীর বাড়িতে কড়া নাড়ে। বাইরে কেন্দ্রীয় বাহিনীকে রেখে তল্লাশি চালাচ্ছে তাঁরা। রাজেশ বনসলের বাড়ির পাশাপাশি তাঁর রানীগঞ্জের পাঞ্জাবী মোড়ে হার্ডওয়্যারের দোকানেও অভিযআন চালানো হয়েছে। গোডাউনেও তল্লাশি করা হয়েছে। রাজেশ বনসল কয়লাকান্ডের সঙ্গে জড়িত বলে মনে করেই তল্লাশি চালানো হচ্ছে। অভিযোগ, একসময় রাজেশ বনসল ও তাঁর পরিবার বেআইনি কয়লার সঙ্গে জড়িত ছিল। কয়লা পাচার করে টাকা বিভিন্ন ব্যবসাতে লাগানো হয়েছিল। সেই নিয়েই তল্লাশি চালানো হচ্ছে।

দুর্গাপুরের সেপকো টাউনশিপেও হানা দিয়েছে ইডি। ৩টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী সহ ইডি আধিকারিকরা আসে দুর্গাপুরের ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে।  বিভিন্ন নথি ঘেঁটে একাধিক ব্যবসায়ীর নাম পাওয়া গিয়েছে। সেই নাম নিয়েই তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। এই ব্যবসায়ীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে। 

 

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও