চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার ডিজি নিয়োগ নিয়ে ইউপিএসসির মামলা খারিজ দিল্লি হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: বাংলার ডিজি নিয়োগের মামলা ফেরাল দিল্লি হাইকোর্ট। ক্যাট থেকে মূল মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের, ক্যাটের বিরুদ্ধে UPSC-র মামলার গ্রহণযোগ্যতা নেই বলেই জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতিরা জানিয়েছেন এই মামলা অর্থহীন, নেই গ্রহণযোগ্যতা। 

রাজ্যের ডিজিপি নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল (CAT)-এর একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল । অন্যদিকে ইউপিএসসি-র বিরুদ্ধেই আদালত অবমাননার মামলা করেছিলেন আইপিএস রাজেশ কুমার।  তার জেরেই বাড়ে জটিলতা। প্রসঙ্গত, রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমার অবসর নেওয়ার পর তাঁর জায়গায় নতুন ভারপ্রাপ্ত ডিজি করা হয়েছে পীযূষ পান্ডেকে। তার আগে পীযূষ পান্ডে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ সিকিউরিটি অফিসার। কলকাতা পুলিশ কমিশনার করা হয়েছে সুপ্রতিম সরকারকে।  

আরও পড়ুন: ‘আরও বেশি আসন জিতব’, আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নে এককথায় জবাব মমতার

রাজীব কুমারের মেয়াদ বৃদ্ধির জন্য নবান্ন থেকে আবেদন করা হয়েছিল কেন্দ্রের কাছে। তবে সেই দাবি মানা হয়নি।  সূত্রের খবর  রাজীব কুমারের মেয়াদ যাতে বৃদ্ধি করা না হয় সেই কারণেই আইপিএস রাজেশ কুমার মামলা দায়ের করেছিলেন। ডিজি নিয়োগ নিয়ে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল বা ক্যাট (CAT) রাজ্যকে নির্দেশ দিয়ে জানিয়েছিল  যে ২৩ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-কে প্রস্তাবিত নামের তালিকা পাঠাতে হবে। ২৮ জানুয়ারির মধ্যে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র একটি বৈঠক করতে হবে ইউপিএসসি-কে। তার পরেই প্যানেল তৈরি করে ২৯ জানিয়ারির মধ্যে রাজ্য সরকারের কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আট অফিসারের নাম প্রস্তাব করা হয়েছিল রাজ্যের তরফে। তারপর সেখানে থেকে পীযূষ পান্ডেকে বেছে নেওয়া হয়। 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ