‘হুইসেল ব্লোয়ার’ তত্ত্বে গুরুত্ব নয়! RG Kar দুর্নীতিতে বড় ধাক্কা আখতার আলির

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজিকর দুর্নীতির মামলায় সিবিআই এর চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির। তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত জামিনের আবেদন খারিজ প্রসঙ্গে বলেছেন, সিবিআই চার্জশিটে সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলীর দুর্নীতির যোগ পাওয়া গিয়েছে। সেই কারণেই তাকে আগাম জামিন দেওয়া যাচ্ছে না।

হুইসেল ব্লোয়ার এর তত্ত্ব তোলা হলেও, সেই তত্ত্বের আমল দিতে রাজি নন বিচারপতি জয় সেনগুপ্ত। আখতার আলির আইনজীবী জানিয়েছেন, দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই তাঁর। এই ঘটনায় তিনি হুইসেল ব্লোয়ার। কিন্তু আইনজীবী সেই তত্ত্ব মানতে নারাজ। সিবিআই এর কৌশলী রাজদীপ মজুমদার এবং অমাজিৎ দে দাবি করেছেন, বর্তমানে জেলে থাকা সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলিও এই দুর্নীতিতে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদে কোন বাধা নেই। আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে নাম আছে জানতে পারার পরেই আগাম জামিনের আবেদন জানিয়েছিল আখতার। এবার সেই জামিন খারিজ হয়ে গিয়েছে। এতদিন হাজিরা এড়িয়ে চলেছেন আখতার। যার ফলে বিচার শুরু হতে পারছিল না। এবার সেই বিচারে গতি আসবে বলে মনে করা হচ্ছে।

সিবিআই জানিয়েছে, তাঁদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে, আরজি কর দুর্নীতিতে তিনি সন্দীপ ঘোষের সঙ্গে যুক্ত ছিলেন। তাই কলকাতা হাইকোর্টের কাছে আবেদন ছিল যাতে আগাম জামিন না পান আখতার। সেই মর্মে তাঁর জামিন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। 

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড