Loading live market data...
Loading active stocks...
Connecting...

RG Kar দুর্নীতি মামলায় আদালতে এসেও আত্মসমর্পণ নয় আখতার আলির, কী কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি করের ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে শনিবার ছুটি পেয়েই আলিপুর আদালতে হাজির হয়েছেন তিনি। আত্মসমর্পণ করতে এসেও করতে পারলেন না। আইনজীবীর অনুপস্থিতির কারণে আত্মসমর্পণ করতে পারলেন না। 

আরজি কর দুর্নীতি মামলায় প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের সঙ্গে নাম জড়িয়েছে ডেপুটি সুপার আখতার আলির। সিবিআই-র চার্জশিটে তার নামো রয়েছে। তাকে একাধিকবার হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা এড়িয়েছেন। শুক্রবার তার বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। এরপরেই খবর পেয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়ে আলিপুর আদালতে হাজির হয়েছেন। তাঁর অভিযোগ, তাঁকে ফাঁসানো হচ্ছে। শনিবার তাঁর এই আত্মসমর্পণ করতে এসেও সম্ভব হয়নি। কারণ তাঁর আইনজীবী না থাকার কারণে আইনি জটিলতায় আত্মসমর্পণ সম্ভব হয়নি। বার বার আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এদিন নিজেকে নির্দোষ বলে জানিয়েছেন তিনি। বলেছেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। 

সিবিআই চার্জশিটে তাঁর নামও রয়েছে। কিন্তু তিনি হাজিরা দেননি। উল্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনও খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। তারপরেই প্রশ্ন উঠেছিল গ্রেফতারি নিয়ে। বিচারপতি জয় সেনগুপ্ত জামিনের আবেদন খারিজ প্রসঙ্গে বলেছেন, সিবিআই চার্জশিটে সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলীর দুর্নীতির যোগ পাওয়া গিয়েছে। সেই কারণেই তাকে আগাম জামিন দেওয়া যাচ্ছে না। আরজি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও। মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সন্দীপ ঘোষের। পাশাপাশি অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকেও। এরপরের দিনেই আখতার আলির হাজিরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে