লাল কেল্লা বিস্ফোরণের পিছনে জয়েশ-ই-মহম্মদ, এবার দাবি রাষ্ট্রপুঞ্জের তদন্ত রিপোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কিছুদিন আগে রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। আর তা নিয়ে জাতীয় রাজনীতির অলিন্দে আলোড়ন পড়ে গিয়েছিল। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা নিয়ে বিরোধীরা সোচ্চার হয়েছিলেন। এবার দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ ও হামলার ঘটনায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়েশ-ই–মহম্মদের (জেইএম) নাম উল্লেখ করেছে রাষ্ট্রপুঞ্জের একটি পর্যবেক্ষণ দল। এই ঘটনায় ১৫ জন নিহত হয়েছিলেন। রাষ্ট্রপুঞ্জের এই তথ্য সরবরাহের পর কেন্দ্রীয় সরকার বেকায়দায় পড়ল বলে মনে করা হচ্ছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, অপারেশন সিঁদুর করার পর জঙ্গিদের নির্মূল করা হয়েছে। ভারতের দিকে তাকাতে পাকিস্তান এবার ভয় পাবে।

এদিকে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। সেই কাজ করা হয়েছে। সেখানে খোদ দিল্লির বুকে এমন বিস্ফোরণ ঘটায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর মন্ত্রক বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে যায়। এবার মাসুদ আজহারের নেতৃত্বে এই হামলা–বিস্ফোরণে জঙ্গি সংগঠন জয়েশ-ই–মহম্মদের তৎপরতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে। এই কাজের ক্ষেত্রে ক্রমবর্ধমান কাঠামো ও নিয়োগ কৌশল নিয়ে নতুন উদ্বেগপ্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। যার মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করার জন্য শুধুমাত্র মহিলাদের জন্য একটি শাখা গঠন করা হয়েছে।

 

অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পাঠানো পর্যবেক্ষণ দলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, একটি সদস্য রাষ্ট্র জানিয়েছে যে, জয়েশ-ই-মহম্মদ ধারাবাহিক হামলার দায় স্বীকার করেছে এবং ৯ নভেম্বর নয়াদিল্লির লাল কেল্লায় বিস্ফোরণের সঙ্গেও তাদের যোগসূত্র রয়েছে। যেখানে ১৫ জন নিহত হয়েছিলেন। জয়েশ-ই-মহম্মদ প্রধান এবং রাষ্ট্রসঙ্ঘ কর্তৃক চিহ্নিত সন্ত্রাসবাদী মহম্মদ মাসুদ আজহার আলভি ৮ অক্টোবর, ২০২৫ তারিখে জামাত উল–মুমিনাত নামে একটি নারীদের শাখা গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করেছিল। রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষণ দল রিপোর্টে উল্লেখ করেছে যে, নবগঠিত জামাত–উল–মুমিনাতের এই নারী সংগঠনটি স্পষ্টতই সন্ত্রাসবাদী হামলাকে সমর্থন করার লক্ষ্যে তৈরি হয়েছিল। যদিও এই শাখাটি রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার অধীনে পৃথকভাবে তালিকাভুক্ত নয়। তবে এটিকে জেইএম –এর বৃহত্তর কর্মকাণ্ডের কাঠামোর অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে।

এছাড়া রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষণ দলের রিপোর্টে বলা হয়েছে যে, এই পদক্ষেপটি একটি কৌশলগত পরিবর্তনকে প্রতিফলিত করে, যা অন্যান্য চরমপন্থী জঙ্গি সংগঠনগুলিতে দেখা প্রবণতাগুলিকে প্রতিফলিত করে। যারা সহায়ক এবং কর্মক্ষম ভূমিকায় মহিলাদের অন্তর্ভুক্ত করে লজিস্টিক নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রচার, যন্ত্রপাতি শক্তিশালী এবং নিরাপত্তা তদন্ত এড়াতে চায়। ওই রিপোর্টে জয়েশ-ই-মহম্মদ–এর প্রচার প্রচেষ্টা নিয়েও উদ্বেগপ্রকাশ করা হয়েছে। যার মধ্যে মধ্য এশিয়ার কিছু অংশে নিয়োগ করার অভিযোগ রয়েছে। বিশ্বব্যাপী নজরদারি বৃদ্ধির মধ্যে শুধুমাত্র মহিলাদের জন্য ইউনিট গঠন এবং সমর্থন ব্যবস্থাকে বৈচিত্র্যময় করার ও জঙ্গি গোষ্ঠীর ভিত্তি প্রসারিত করার প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পৃথক জঙ্গি হামলায় তিনজন জড়িত থাকার অভিযোগ তিনজন ব্যক্তির কথাও উল্লেখ করা হয় রিপোর্টে। যেখানে বহু মানুষ নিহত হয়েছিলেন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল