‘‌ছাব্বিশের পর ওই সরকারই থাকবে না কেন্দ্রে’‌, বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার কেন্দ্রের বিজেপি সরকারের পতনের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই নির্বাচন কমিশনের এসআইআর কাজ নিয়ে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। আর তখনই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এমনকী নয়াদিল্লিতে অনেক ঘটনা ঘটছে বলেও জানিয়ে দেন বাংলার প্রশাসনিক প্রধান। তাই কেন্দ্রে থাকা সরকার ২০২৬ সালের পর টিকবে না বলেও বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী।

এদিন বৈধ ভোটারদের বাদ না দেওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‌২০২৬ সালেই কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের পতন ঘটবে। ইআরও, ডিএম, বিডিও, এডিএম, পুলিশকে ভয় দেখাচ্ছে নির্বাচন কমিশন। চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছে। আপনাদের চাকরি থাকবে তো? ছাব্বিশের পর এই সরকারই থাকবে না কেন্দ্রে, অনেক ঘটনা ঘটে গিয়েছে।’‌

এদিকে আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে এসআইআর ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর তারপরই নির্বাচন কমিশনকে তুলোধনা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না নির্বাচন কমিশন। আপনারাও খবর নিন। সংসদ চালাতে দিয়েছি। মুখ বন্ধ রেখেছি। কেউ যদি মনে করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন?‌ তাহলে আমি কিন্তু প্রত্যাঘাত করি৷ যদি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয় তাহলে বিশ্ব জুড়ে প্রচার করব৷ আমি দেশের বিরুদ্ধে নই।’‌

অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় বিহারের ক্ষেত্রে এক নিয়ম, বাংলায় ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? বিহারে যে নথি যোগ্য, বাংলায় বাদ কেন? প্রশ্ন তুলে আরও একবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌সংখ্যাগরিষ্ঠতা আছে বলে দেশটাকে মগের মুল্লুক ভেবেছে?‌ আজ সংখ্যাগরিষ্ঠতা আছে কাল থাকবে না। মানুষের ভোটাধিকার গায়েব করতে গেলে নিজেরাই মুছে যাবেন। আমি এসব সহ্য করব না। আমি জেলে যেতে তৈরি, মেরে ফেললে মেরে ফেলুক। কিন্তু আমি আত্মসমর্পণ করব না। আমি মানুষের জন্য যত বড় আত্মত্যাগ করতে হোক, তৈরি আছি। আমাদের কাছে সব নথি, প্রমাণ আছে। সব ফাঁস করে দেবো। বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট হল, ভারতে ভোটকে ঘিরে যা হচ্ছে তা লজ্জার। গণতন্ত্রকে শেষ করার চক্রান্ত৷ হিটলার হয়ে গিয়েছে।’‌

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘১৯ বছরে মা হতে গিয়ে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, যন্ত্রণার কথা জানালেন বলি অভিনেত্রী

‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা