সরস্বতী পূজোর রাতে দুই ক্লাবের সংঘর্ষে আহত ৪, আটক ২

রাতেই স্থানীয় বাসিন্দারা আমর্হাস্ট স্ট্রিট থানা ঘেরাও করে দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভের জেরে পুলিশ রাতেই ২জনকে এই ঘটনার জেরে আটক করে। তবে তাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ কমেনি। তাঁদের দাবি, অবিলম্বে প্রিয়াঙ্কু পান্ডেকে গ্রেফতার করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজোর দিন শনিবার মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার আমর্হাস্ট স্ট্রিট থানা এলাকার ঠনঠনিয়া কালীবাড়ি চত্বর। সেখানকার দুটি ক্লাবের মধ্যে সংঘর্ষের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে ৪জন আহতও হন। এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২জনকে আটক করে। ঘটনার জেরে রবি সকালেও উত্তেজনা থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনার জেরে আহত ৪জনকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা রীতিমত আশঙ্কাজনক। ঘটনার জেরে শনিবার মাঝরাতেই স্থানীয় বাসিন্দারা আমর্হাস্ট স্ট্রিট থানা ঘেরাও করেন দোষীদের গ্রেফতারির দাবিতে। তবে রবিবার সকাল পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগই দায়ের হয়নি।

জানা গিয়েছে, ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে সরস্বতী পুজো আয়োজন করা হয়েছিল। দিনভর সেখানকার পরিস্থিতিতে কোনও অপ্রীতিকর কিছু ঘটেনি। কিন্তু মাঝরাতে বাঁধে সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার মাঝরাতে ঠনঠনিয়ার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কয়েকজন সদস্য তাঁদের পুজো মণ্ডপের সামনে বসেছিলেন। সেই সময় পাশের ভিয়েনা ক্লাবের কয়েকজন সদস্য এসে তাঁদের ওপর চড়াও হয়। চার সদস্যকেই কার্যত এলোপাথাড়ি মারা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরস্বতী পুজো উপলক্ষ্যে গতকাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের তরফে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সন্ধ্যাবেলায়। সেই সময় মাইক বাজানো নিয়ে দুই ক্লাবের সদস্যদের মধ্যে বিবাদ বাঁধে। তখনকার মতন বিবাদ মিটে গেলেও রাতে ভেনাস ক্লাবের বেশ কিছু সদস্য মদ্যপ অবস্থায় চড়াও হয় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের চার সদস্যের ওপরে। প্রায় ৪০-৫০ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ। তাঁদের মধ্যে ক্লাব সদস্য ছাড়াও বহিরাগতরাও ছিলেন বলে দাবি আক্রান্তদের। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা চলে এলে, অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার জেরে অভিযোগ উঠেছে ভেনাস ক্লাবের মাথা প্রিয়াঙ্কু পাণ্ডের নেতৃত্বে এই হামলা হয়।

এরপর রাতেই স্থানীয় বাসিন্দারা আমর্হাস্ট স্ট্রিট থানা ঘেরাও করে দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভের জেরে পুলিশ রাতেই ২জনকে এই ঘটনার জেরে আটক করে। তবে তাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ কমেনি। তাঁদের দাবি, অবিলম্বে প্রিয়াঙ্কু পান্ডেকে গ্রেফতার করতে হবে। রবিবার সকালেও গোটা এলাকা থমথমে থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনায় হাসপাতালে যে ৪জনের চিকিৎসা চলছে তাঁরা হলেন তনয় দাস, গৌতম আঢ্যি, বিমল পাল ও রতন রায়।  

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’