রক্তাক্ত হয়ে বাঁকের মুখে দাঁড়িয়ে আছেন, কেন বললেন প্রতীক উর?

Share:

নিজস্ব প্রতিনিধি : লাল ঝান্ডা কাঁধে নিয়ে আপসহীন লড়াই করার অঙ্গীকার করেছিল সে। গত লোকসভা নির্বাচনেও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে ময়দানে নেমে লড়াইও করেছেন। কিন্তু অভিযোগ সেই যুবক প্রতীক উর রহমানের পাশে দাঁড়ায়নি আলিমুদ্দিন স্ট্রিটের কর্তারা। অনেকে তাঁর খোঁজ নেননি বলে অভিযোগ।

বিগত প্রায় দেড় বছর ধরে জুটেছে বঞ্চনা আর তাচ্ছিল্য। যে ছেলেটি নির্লোভ আপসহীন লড়াইয়ের জন্য পার্টির স্বার্থে নিজেকে সঁপে দিতে দ্বিধাবোধ করেনি, বিপ্লব দীর্ঘজীবী হোক এমন আওয়াজ শোনা যেত যার গলায়, আজ তার গলায় শুধুই অভিমান। প্রতীক উর রহমান বলেছেন, রক্তাক্ত হয়েছেন। গত দেড় বছর ধরে অনেক কিছু সহ্য করেছেন। কিন্তু আর সহ্য করবেন না। এখন বাঁকের মুখে দাঁড়িয়ে রয়েছেন। উল্টোদিকে ফুল বিছানো বাগান থাকতে পারে, খাদ থাকতে পারে, মসৃন রাস্তা থাকতে পারে। বাঁক অতিক্রম করলেই মিলবে উত্তর।

প্রতীক উর রহমান, এখন বামেদের তরুণ তুর্কীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ। ভালো বাগ্মি। লড়াইয়ের মানসিকতা রয়েছে তাঁর। রাজনীতির প্রতিদিনের খবর তিনি রাখেন। সিপিএমে থাকতে চেয়েছিলেন কিন্তু দল তাঁর সঙ্গে যা আচরণ করেছে তাতে তিনি মর্মাহত। আর অভিযোগের তীর সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম তা বলার অপেক্ষা রাখে না।

তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন, সেলিম তাঁকে কোনঠাসা করতে চেয়েছে। ব্যক্তি স্বার্থের জন্য দলের ইমেজকে ব্যবহার করেন। দলের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছিলেন। তাঁর অভিযোগ, হোল টাইমারদের বাড়িতে কিভাবে চলছে, তার খোঁজ রাখার প্রয়োজন বোধ করেন না মোঃ সেলিম। সূর্যকান্ত মিশ্রের সময় তিনি কথা বলতেন। বর্তমানে সিপিএমের মধ্যে কোন গণতন্ত্র নেই।

আম-কূটনীতি! শুভেন্দুকে ৫০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

গ্রেফতারির ভয়ে হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার!

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন