সিপিএম থেকে সাসপেন্ড হচ্ছেন প্রতীক উর? শুক্রেই হতে পারে ফয়সালা

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে বাম ছাত্র সংগঠনের নেতা প্রতীকউর রহমান। তার পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে দল কার্যত মুখে কুলুপ এঁটেছে। তবে দল আচরণে বুঝিয়ে দিয়েছে প্রতীকউরকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে না। যদিও প্রতীকউর প্রসঙ্গ উঠবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু সেটা এখন অতীত কার্যত বুঝিয়ে দিল সিপিএম। যদিও দলের অবস্থান কি? জানতে চান আলিপুরদুয়ার-সহ দুই জেলার নেতৃত্ব। শুক্রবার সিপিএমের সর্বভারতীয় সম্পাদকের উপস্থিতিতে বৈঠক। আদতে প্রতীকউর নিয়ে দ্বিধাবিভক্ত সিপিএমও।

একাংশ চাইছে তাঁর সঙ্গে কথা বলে মান ভাঙানো হোক। আরেক অংশ চাইছে, প্রকাশ্যে পার্টি লাইন ভেঙে রাজ্য সম্পাদককে আক্রমণ করার শাস্তি দেওয়া হোক তাঁকে। তবে এই মুহূর্তে স্রেফ জল মাপছে দল। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের তীব্র সমালোচনা করলেন প্রতীকউর রহমান। রাজ্যে আসন্ন বিধানসভা ভোট। নিজেদের ঘর গোছাতে ব্যস্ত সব রাজনৈতিক দল। সেখানেই সিপিএম এর তরুণ তুর্কি নেতা প্রতিকুর একেবারে দলের রাজ্য সম্পাদকের দিকে আঙ্গুল তুলেছে। এর আগেও তৎকালীন সিপিএম এর তরুণ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেও মহম্মদ সেলিমের দিকে আঙ্গুল তুলেছিল। সিপিএম এ এখন একনায়কতন্ত্র চলছে বলেই অভিযোগ করেন তারা। ফলে আবারো কিছুটা অস্বস্তিতে আলিমুদ্দিন।

আসন্ন বিধানসভা ভোটে দুশোরও বেশি আসনে প্রার্থী দিতে চলেছে সিপিএম। আন্দোলন আরও ঝাঁঝালো করার সিদ্ধান্ত নেওয়া হল। যদিও রাজ্য সম্পাদকমণ্ডলীর কয়েকজন সদস্য সৃজনকে ডেকে আলাদা করে কথা বলেন। সেখানে সৃজন সব জল্পনা উড়িয়ে দিয়েছেন বলে দলীয় সূত্রের খবর। অন্যদিকে সৃজনের সঙ্গে দীপশিতা কে নিয়েও আলোচনা শুরু হয়েছে। এখনো কেন পার্টির সদস্য পদ রিনিউয়াল করেনি। সূত্রের খবর, সেই বিষয়ে দীপশিতা স্পষ্টতই জানিয়েছে , তিনি দিল্লী পার্টির সদস্য এখনো দেড় মাস সময় আছে ফলে রিনিউয়াল করে নেওয়া হবে।

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিষাণ

সেবাশ্রয়ের নামে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতেন অভিষেক! দায়ের অভিযোগ

ধর্মতলায় মাপজোক কাণ্ড: ফেঁসে গিয়েও হাজিরা এড়ালেন দোলা-বৈশ্বানর, থানায় যাচ্ছেন কুণাল

আবাসের টাকা হাতাতে উপভোক্তার বদলে ‘কোড নেম’, কাঠগড়ায় ফলতার ‘পুষ্পা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল?

বাড়িতে বানিয়ে নিন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো, রইল রেসিপি

কবির বাহিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, গুজব ওড়ালেন কৃতি স্যানন, কী বললেন?

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও