আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরানের হামলা থেকে রক্ষা করতে ইজরায়েলে যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের আকাশে ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১০ দিনের সময়সীমা প্রায় শেষ হতে।  চলল। আমেরিকা ও ইরানের সংঘাতের মধ্যে বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনে।  সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার এবার প্রায় ১২টি মার্কিন এফ-২২ স্টিলথ ফাইটার জেট ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে জানা গিয়েছে। 

ইরানের সঙ্গে উত্তেজনার আবহে মধ্যপ্রাচ্যে আমেরিকা যে সামরিক শক্তি বৃদ্ধি করছে তার ইঙ্গিত অনেক আগেই পাওয়া গিয়েছিল।  তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো পৌঁছেছে।  এই যুদ্ধবিমান মোতায়েনের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এই ভাবে ভাবেই আমেরিকা বার্তা দিতে চেয়েছে ইরান হামলা করলে আমেরিকা সেই হামলার মোকাবিলা করতে সব দিক থেকে প্রস্তুত। 

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো,বিশ্বের অন্যতম উন্নত এবং শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয় এফ-২২ র‌্যাপটরকে । এটি কেবল  বর্তমানে  মার্কিন বিমানবাহিনীর কাছেই রয়েছে। জেনে নিন এর বিশেষত্ব… 

এই বিমানগুলো শত্রুপক্ষের আকাশসীমায় অত্যন্ত গোপনে প্রবেশ করতে পারে। 

উন্নত রাডার ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে  দিতে পারে।

শত্রুর রাডারে ধরা না পড়ে নিখুঁত হামলা চালানোর ক্ষমতা রয়েছে। 

এই প্রসঙ্গে উল্লেখ্য,  ট্রাম্প আগেই জানিয়েছেন  পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে হুমকির পরই পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই তেহরানের ওপর কঠোর চাপ সৃষ্টির নীতি বজায় রেখেছে।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ