আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

‘বিশ্বকাপ জিততে পারবে না’, পাক সমর্থকদের নিশানায় অধিনায়ক আঘার স্ত্রী-পুত্র

নিজস্ব প্রতিনিধি: জমে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াই। সেমিফাইনালে জায়গা করে নিতে সুপার এইটে জায়গা পাওয়া সমস্ত দলই মরিয়া হয়ে উঠেছে। তবে ইংল্যান্ডের কাছে হারার পর পাকিস্তানের  সেমিফাইনালের যাওয়ার পথ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই পাকিস্তান যারা ভারত ফাইনালে খেলতে পারবে না বলে মন্তব্য করেছিল তাদেরই এখন সেমিফাইনাল অনিশ্চিত হয়ে পড়েছে।  মঙ্গলবার শ্রীলঙ্কার  পাল্লেকেলেতে হওয়া ম্যাচে সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তা  ইংল্যান্ডের কাছে দুই উইকেটে পরাজিত হয়। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ১৯.১ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে ম্যাচটি জিতে নেয়। তার পরেই পাকিস্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে মিমের ঝড়। সেই আক্রমণের রেশ পড়েছে পাক অধিনায়ক সলমন আলি আগার পরিবারের উপর। এই মিম নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে সরব হয়েছেন পাক অধিনায়কের স্ত্রী সাবা । 

 সলমন আলি আগার পরিবারকে এই হার নিয়ে নিশানা করা হলে ক্ষোভ উগড়ে দিয়ে তাঁর স্ত্রী সাবা মানজার ইনস্টাগ্রামে একটি  বার্তা শেয়ার করেছেন। যেখানে তিনি পাকিস্তানি ভক্তদের তীব্র নিন্দা করেছেন এবং অভিযোগ করেছেন  তাঁকে ও তাঁদের ছেলেকে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ  করা হয়েছে। সাবা ইনস্টাগ্রামে লিখেছেন, “আমাকে বা আমার নিষ্পাপ ছেলেকে, পাকিস্তানি ভক্তরা গালি দিয়ে বলেছে তুমি বিশ্বকাপ জিততে পারবে না। তার এই পোস্টের পর অনলাইন আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং অনেক প্রাক্তন খেলোয়াড়ও ব্যক্তিগত আক্রমণের সমালোচনা করেছেন।অনেকেই এই বিষয়ের সমালোচনা করেছেন।

agha wife post

প্রসঙ্গত, পাকিস্তানকে সেমিতে উঠতে হলে  তাদের শেষ সুপার এইটের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং গ্রুপ ২-এর অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে। নিউজিল্যান্ড যদি তাদের আসন্ন ম্যাচটি জিততে পারে, তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলায় পাকিস্তানকে তাদের নেট রান রেটে এগিয়ে যেতে পারবে। কঠিন এই  পরিস্থিতি সত্ত্বেও পাক অধিনায়ক ম্যাচের পরে আশা প্রকাশ করে বলেছেন,  "আমাদের কেবল অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে অন্যান্য ফলাফল কেমন হয়। আমরা আশা করব যে তারা আমাদের পক্ষে যাবে, এবং তারপর আমরা জানি যে আমাদের শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে হবে। ক্রিকেট একটি মজার খেলা; যেকোনো কিছু সম্ভব। সবসময় আশা থাকে, এবং একটি দল হিসেবে, আমরা সর্বদা বিশ্বাস রাখব।" 
Published by:

Share Link:

More Releted News:

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

অর্জুনের বাজিমাত দর বাড়ল ৪০০ শতাংশ, ২ থেকে ১০ লাখে সচিন-পুত্র 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ