মেঘালয়ের জিএইচএডিসি ভোট, প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার পাখির চোখ মেঘালয়। তাই সেখানের জিএইচএডিসি নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। তাই এবার সেখানে ঝাঁপিয়ে পড়তে মরিয়া ঘাসফুল শিবির। মেঘালয়ের গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (জিএইচএডিসি) নির্বাচন চলতি বছরের ১০ এপ্রিল হবে। যার বিজ্ঞপ্তি ৯ মার্চ জারি করা হবে। আর এই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মার্চ। এই নির্বাচন স্থানীয় প্রতিনিধি নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে এই গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের জন্য ১৪ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এখানে কংগ্রেস ২৪টি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তৃণমূল আপাতত ১৪টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। পরে আরও ১০টি আসনের প্রার্থী ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর। এখানে প্রাক্তন তৃণমূলের নেতা সাধিয়ারানি এম সাংমা কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার কংগ্রেসের হয়ে তিনি প্রার্থীও হচ্ছেন। ডেঙ্গাকপাড়া কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। কংগ্রেসের তালিকা থেকে তা জানা গিয়েছে।

অন্যদিকে এখানে ন্যাশানাল পিপলস পার্টিও ২৪টি আসনে প্রার্থী দিয়েছে। এই নির্বাচনের ক্ষেত্রে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের তারিখও ১৬ মার্চ। তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে— চাংসেং আর মারাক (সিল্কিগ্রে), উইটারসন এম সাংমা (রংরিকিমগ্রে), রিচার্ড ম্রং মারাক (বাবেলাপাড়া), ডিমসেং কে মারাক (তুরা), হিলথুধেরা চ. মারাক (ডেংনাকপাড়া), ব্যাচত চ. মারাক (বোল্ডামগ্রে), হেমেন্দ্র হাজং (বেতাসিং), রাহেন্দ্রো এ. সাংমা (আসানং), লিথসন বি. মারাক (রাকসামগ্রে), বদিথ টি. সাংমা (জেনজাল), আশিস আর. মারাক (বলসোং), পের্ডিনান্দ ডি. শিরা (সাগ্রেমাক), বাসেঙ্গ এন.‌ মারাক এবং আলফোনসুশ আর. মারাক (উইলি)। এই তালিকায় সই করেছেন, মেঘালয় প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি চার্লস ফিনগ্রোফ।

এছাড়া তৃণমূল এখানে ২০২১ সাল থেকে সংগঠন গড়ে তোলার কাজ করেছে। সেই সংগঠন গড়ে তুলে মেঘালয়ের প্রধান বিরোধী দলের আসনে রয়েছে। এই রাজ্যে সফর করে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। এখানে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি তৃণমূলের। একক শক্তিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে ঘাসফুল শিবির। এখন দেখার বিষয় ফলাফল কেমন হয়।

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর