পাকিস্তানের হামলায় নিহত তালিবান সুপ্রিমো আখুন্দজাদা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দিক থেকে চালানো সীমান্ত হামলার কড়া জবাবে শুক্রবার ভোররাতে বড়সড় সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, রাজধানী কাবুল, কান্দাহার এবং পাকতিয়া প্রদেশে একযোগে অতর্কিত হামলা চালানো হয়। এই অভিযানে অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং ২০০-র বেশি আহত হয়েছেন বলে ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা সূত্রে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই দাবি করে পোস্ট করেছে এক আন্তর্জাতিক সংস্থা। তাদের পোস্টে বলা হয়, কাবুলে তালেবানের সদর দপ্তর লক্ষ্য করে পাকিস্তান সেনাবাহিনীর বিমান হামলায় হিবাতুল্লাহ আখুন্দজাদাসহ একাধিক শীর্ষস্থানীয় তালেবান কমান্ডারের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আফগান হামলাকে ‘ভয়াবহ ভুল’ বলে আখ্যা দিলেন মহসিন নকভি

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তালেবান সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্টো আফগানিস্তান দাবি করেছে, পাকিস্তানের হামলায় তাদের কোনও শীর্ষ নেতার মৃত্যু হয়নি। পাশাপাশি তারা অভিযোগ করেছে, পাল্টা আফগান হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছেন। যদিও এই দাবি ইসলামাবাদ স্বীকার করেনি।

প্রসঙ্গত, ২০২১ সালে দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানের ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান বাহিনী। এরপর থেকেই হিবাতুল্লাহ আখন্দজাদা তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তাঁর নির্দেশ ও ধর্মীয় দিকনির্দেশনা অনুযায়ীই সরকারের নীতিনির্ধারণ চলত। এই পরিস্থিতিতে তাঁর মৃত্যুর দাবি সত্যি হলে আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোয় বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের