বিশ্বকাপে ব্যর্থতার দায় নিচ্ছেন পাক কোচ ও অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে সলমন আঘাদের। নিউ জিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড পারিস্তানের সামনে একটা সুযোগ করে দিলেও তা কাজে লাগাতে পারেনি সালমানের দল। তাই বিশ্বকাপে ব্যর্থতার জায় নিতে প্রস্তুত পাকিস্তানের কোচ ও অধিনায়ক। 

শনিবারের ম্যাচ ছিল পাকিস্তানের কাছে মরণ বাঁচনের লড়াই। শ্রীলঙ্কা তো আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে জেতা হারাতে কিছুই ফারাক পড়ত না। কিন্তু এই ম্যাচ জিততে মরিয়া ছিল পাকিস্তান। তবে সেই স্বপ্ন অধারা রয়ে গেল। সেমিফাইনালে পৌঁছাতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে আটকে দিতে হতো। তবে শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করেও রুখতে পারল না পাকিস্তান। খেলা শেষের আগেই এবারের মত বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ সলমন আঘাদের। শেষ চারে যেতে পাকিস্তানকে কমপক্ষে ৬৫ রানে জিততে হতো। সেটা করতে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হতো। কিন্তু শ্রীলঙ্কা ১৪৮ রানে পৌঁছাতেই পাকিস্তানের সেমির আশা শেষ হয়ে যায়। একই সঙ্গে নিশ্চিত হয়ে গেল নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলা।

বিশ্বকাপে এই ব্যর্থতার দায় নিতে রাজি পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা ও পাক কোচ। অধিনায়ক স্বীকার করে নিয়েছেন, তাঁরা বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। প্রত্যাশা পূরণ করতে পারেনি। রানের জন্য সাহিবজাদার ওপর অতি নির্ভরতা ছিল। ব্যাটিংয়ে তাঁরা ব্যর্থ হয়েছেন, তা মনে নিয়েছেন আঘা। তিনি বলেছেন, “টুর্নামেন্ট জুড়েই ভালো ব্যাট করতে পারেনি। কেবল সাহিবজাদা ফারহানই ছিল, সে অসাধারণ ব্যাট করেছে। অন্য কেউ যদি তাকে সাহায্য করত, তাহলে ছবিটা অন্য়রকম হতে পারত। মিডল অর্ডার সবথেকে খারাপ ছিল। এই বিষয়টি নিয়ে বৈঠকে বসতে হবে। স্বয়ং অধিনায়কের দিকেও আঙুল উঠেছে। তিন নম্বরে নেমেও খুব ভাল কিছু করে দেখাতে পারেননি। বিশ্বকাপে ৬ ম্যাচে তাঁর সংগ্রহ ৬০। একটি ইনিংসে করেছিলেন ৩৮।

দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে।  টানা ব্যর্থতার পরও বাবর আজমকে রেখে বাইরে রাখা হয়েছে দলের সেরা স্পিনার আবরার আহমেদকে। ফাখার জামানকে টানা মিডল অর্ডারে খেলানো হয়েছে। এি সকল সিদ্ধান্ত কোচ ও আধিনায়ক দুজনে মিলে নিয়েছেন। তাই এর ব্যর্থতা তাঁরাই নিয়েছেন। 

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই