আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এমন করে মারত যে…’ প্রাক্তন প্রেমিককে নিয়ে ভয়ানক সত্যি সামনে আনলেন অভিনেত্রী অর্চনা

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ হলেন অর্চনা গৌতম। সোশ্যাল মিডিয়াতেও তাঁর পরিচিতি ব্যপক। পর্দায় তাঁকে প্রাণবন্ত দেখলেও পিছনে ব্যক্তিগত জিবঅনে ঠিক কি ঝড় বয়ে যায় তা কেউ জানে না। অভিনেত্রী জানালেন তাঁর সেই কঠিন সময় পার করার কথা। অর্চনা গৌতম সম্প্রতি অতীতের কঠিন এবং বেদনাদায়ক অভিজ্ঞতার কথা সকলের সামনে তুলে ধরেছেন। ‘দ্য ৫০’-এর একটি পর্বে অভিনেত্রী তাঁর অতীতের সম্পর্কনিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন তাঁর সঙ্গে শারীরিক ভাবে ঠিক কি কি অত্যাচার করা হয়েছে।

যুবিকা চৌধুরীর সঙ্গে কথা বলার সময় অর্চনা জানিয়েছেন, তাঁর প্রাক্তন প্রেমিক তাদের সম্পর্ক থাকাকালীন প্রায়শই তাঁকে মারধর করতেন। এই কথা বলার সময়ে অত্যন্য আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। জানান, তাঁর প্রাক্তন প্রেমিক তাঁকে প্রচণ্ড মারধর করতেন। তিনি জানান বাইরে থেকে তাঁকে দেখতে কঠিন মনে হলেও ভিতর থেকে একেবারেই তা তিনি বলেন। অভিনেত্রী বলেন, “আমি দেখতে খুব সাহসী। কিন্তু ভালোবাসায় দুর্বল হয়ে পড়ি।” সেই সময়ে যুবিকা উত্তরে জানায়, “এটা ভালোবাসা নয়। কেউ তোমাকে জুতা দিয়ে মারছে, সেটা ভালোবাসা নয়।” এই কথার প্রেক্ষিতে অর্চনা  তাঁর প্রাক্তন প্রেমিক সম্পর্কে বলতে গিয়ে বলেন, “সে খুব একটা সুদর্শন ছিল না। আমি তার রূপ বদলেছি। আমি তাঁকে একজন নায়ক করে তুলেছি। আমি ২৪ ঘন্টা তার উপর মনোযোগ দিয়েছি। আমি তার জন্য সবকিছু করেছি। এমনকি আমি তার পোশাকের দায়িত্বও নিয়েছি। এমনকি আমি তাকে ১০০ জোড়া পোশাকও কিনে দিয়েছি।”

পিছনের ভয়ঙ্কর দিনের কথা মনে করে অভিনেত্রী আরও বলেন,  “এত কিছু করার পরও, বিনিময়ে আমি কী পেলাম? শুধু শারীরিক নির্যাতন। আমি বর্ণনাও করতে পারব না যে সে আমাকে কতটা নির্মমভাবে মারত, লাথি মারত। হোটেলগুলিতে, যখন আমি চিৎকার করে লোকেদের সাহায্যের জন্য ডাকতাম, তখন সে আমাকে আরও মারত। একবার, সে অন্য মেয়ের সামনে আমাকে এতটাই মারধর করত যে সে ভয় পেয়ে পালিয়ে যেত।” অর্চনা আরও  জানান   এই সম্পর্কের কারণে তিনি হতাশায় ভুগছিলেন। বলেন, “সেই সময় আমি আমার মানসিক স্থিতিশীলতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছিলাম। আমি সম্প্রতি সেই অন্ধকার পর্যায় থেকে বেরিয়ে আসতে পেরেছি।” 

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ