চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কয়েক হাজার কোটির দুর্নীতি, আসিফ মাহমুদ-সহ ইউনূসের ৪ উপদেষ্টার ব্যাঙ্ক হিসাব তলব

নিজস্ব প্রতিনিধি , ঢাকা: ইউনূস ক্ষমতা থেকে সরে যেতেই সামনে আসছে তার কুকীর্তির কথা। সোনার বাংলা গড়ার বদলে কতটা সে দেশকে নষ্ট করেছেন সেই অভিযোগই উঠছে প্রতিনিয়ত। এবার প্রাক্তন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার  ব্যাঙ্ক হিসাব তলব করেছে আর্থিক ক্ষেত্রের গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। 

কয়েক হাজার কোটির দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার  ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সব ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গত সোমবার পাঠানো ওই চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে লেনদেনসহ হিসাব খোলার যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।

বিএফআইইউ দুর্নীতি দেখলে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠান ও ব্যক্তির  ব্যাঙ্ক  হিসাবের তথ্য তলব করে থাকে । তবে এটাও জেনে রাখা ভালো যে,  আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর  সঙ্গে করা চুক্তি মানতে গিয়ে বিএফআইইউ কোনো তদন্তের তথ্য প্রকাশ করে না। ঠিক কি কি কারণে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা সামনে আসেনি। নাম প্রকাশ না করার শর্তে  একটি  ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক  জানিয়েছেন,  “আসিফ মাহমুদের নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চিঠি দেওয়া হয়েছে। আমাদের এখানে কোনো হিসাব থাকলে নিয়ম অনুযায়ী ব্যাংকের পক্ষ থেকে বিএফআইইউকে জানানো হবে।’’

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। সেই সময়ে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা হয়েছিলেন। তাঁদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রথমে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব  গ্রহণ করে আসছেন। তবল নিয়ে সংবাদ মাধ্যমকে আসিফ বলেছেন,  ‘যেভাবে এটি (ব্যাংক হিসাবের তথ্য তলব) প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত হলো কি না, সেই প্রশ্ন উঠছে। আমি নিজেই আগামীকাল নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করে দেব।’

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ