এসআইআরের প্রতিবাদে ধর্নায় বসতে ধর্মতলায় পৌঁছলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্ধারিত সময়ে ধর্মতলার মঞ্চে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর শুরুর সময় থেকেই সোচ্চার হয়েছিলেন তিনি। প্রথমেই রাজপথে নেমে মিছিল করেছেন। সুপ্রিম কোর্টে গিয়ে সাধারণ মানুষের হয়ে সওয়াল করেছেন। এবার কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ধর্মতলায় ধর্নায় বসেছেন তিনি। এদিন শান্তিপূর্ণ ধর্নামঞ্চে তাঁর সঙ্গে হাজির হয়েছেন কর্মী সমর্থক থেকে নেতারাও।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার জন্য শুক্রবার ধর্না শুরু করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে মঞ্চে হাজির রয়েছেন, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তৃণমূল সাংসদ দোলা সেন, মিতালী বাগ  সহ অন্যান্যরা। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরাও হাজির রয়েছেন এই ধর্না মঞ্চে। এসআইআর-র কারণে মৃতদের পরিবারও হাজির রয়েছেন। বিভিন্ন জেলা থেকেও বহু কর্মী সমর্থকরা হাজির হয়েছেন ধর্মতলায়। মানুষের উপর অত্যাচার হলে বারবার গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। SIR প্রক্রিয়ার শুরুর সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, SIR-র কাজ সময় নিয়ে করা হোক। এত তাড়াহুড়ো নয়। 

২০ বছর আগে সিঙ্গুরে কৃষি জমি জোরপূর্বক অধিগ্রহণের প্রতিবাদে ২০০৬ সালের ৪ ডিসেম্বর ধর্না কর্মসূচি শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জায়গাটা একই হলেও প্রেক্ষাপটটা আলাদা। এবারের সময়টা গুরুত্বপূর্ণ। রবিবার রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। তার আগে মুখ্যমন্ত্রীর এই ধর্না অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বিশ্বকাপে ভরাডুবি, এবার ইস্তফা দিলেন সৌদি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

জাপানের বিরুদ্ধে নামার আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস জুনিয়র, কী হল ব্রাজিলের তারকা ফুটবলারের

তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার দাপুটে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

শ্রেয়সদের চুনকাম করার পরেই আয়ারল্যান্ড শিবিরে গৃহযুদ্ধ, আচমকা ইস্তফা কোচের

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি