Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২ মার্চ বারাণসী সফরে মমতা! পুজো দেবেন কাশী বিশ্বনাথ মন্দিরে

জানা গিয়েছে, ৩ মার্চ বারাণসীতে ফের যৌথ সাংবাদিক সম্মেলন করবেন মমতা-অখিলেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশ যার দিল্লি তার। ভারতীয় রাজনীতিতে এই ট্রেন্ড স্বাধীনতার ৭০ বছরেও বজায় রয়েছে। তাই উত্তরপ্রদেশের ভোটের দিকেই তাকিয়ে গোটা দেশ। আর সেই রাজ্যের দিকেই পাখির চোখ করে এগোচ্ছেন মমতা। উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে অখিলেশের পাশে থাকলেও ২০২৪ সেরাজ্যেই প্রার্থী দেবে তৃণমূল তা আগেই ঘোষণা করেছেন মমতা। মঙ্গলবার অর্থাৎ ৮ ফেব্রুয়ারি লখনউ-তে সপার সমর্থনে প্রচার ও সাংবাদিক বৈঠক করলেও ফের যোগী রাজ্যে যাবেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, আগামী ২ মার্চ উত্তরপ্রদেশের শেষ দফার নির্বাচনের আগে ফের যোগী রাজ্যে যাবেন দলনেত্রী। সেই রাজ্যেই বারাণসীতে যাবেন মমতা।

সূত্রের খবর, আগামী ২ মার্চ বারাণসী গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোন দেবেন মমতা। সঙ্গে সেদিনই গঙ্গা আরতি করবেন মমতা। তারপরে আগামী ৩ মার্চ বারাণসীতে অখিলেশের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল নেত্রী। কোভিডবিধি মেনে প্রচার করবেন মমতা ও অখিলেশ যাদব। বারাণসীতে সেদিন প্রচার করার অর্থ মুখ্যমন্ত্রী যোগীকে চ্যালেঞ্জ জানানো। কারণ বারাণসী সহ উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় অঞ্চলে বিজেপির দাপট রয়েছে তাই সেই অঞ্চলে মোদি-শাহের বিজয় রথ আটকানো মমতাকেই চাইছেন সপা নেতা। তাই সেই আহ্বানে ফের উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন মমতা। 

জানা গিয়েছে, ৩ মার্চ বারাণসীতে ফের যৌথ সাংবাদিক সম্মেলন করবেন মমতা-অখিলেশ। যদিও তৃণমূল নেত্রী ১৫ ফেব্রুয়ারি বারাণসী কেন্দ্রে গিয়ে প্রচার করার কথা জানিয়েছেন মঙ্গলবার।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের