বিশ্বকাপের ফাইনালেই মালিঙ্গা ও নোখিয়েকে টপকে সর্বাধিক উইকেট শিকারির সিংহাসনে বুমরা

তবে বলতেই হবে, আজ ভারতের ম্যাচ জেতার অন্যতম কাণ্ডারি ছিলেন যশপ্রীত বুমরা। যাঁর দুর্দান্ত বোলিং তাণ্ডবে মাঝপথেই জেতার আশা ছেড়ে দেয় নিউজিল্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাটে-বলে দাপট দেখিয়ে নিউজিল্যান্ডকে দুরমুশ করে টানা দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। রবিবার (৮ মার্চ) আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ব্যাট করে সঞ্জু স্যামসন-অভিষেক শর্মা, ঈশান কিশনদের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে যশপ্রীত বুমরার আগুন ঝরানো বোলিং এবং অক্ষর পটেলের ভেল্কিতে ১৯ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ওপেনার টিম সেইফার্ট ও অধিনায়ক মিচেল স্যান্টনার ছাড়া কোনও কিউই ব্যাটার সামান্য লড়াইটুকু করতে পারেননি। ভারতের হয়ে যশপ্রীত বুমরা ১৫ রান খরচ করে ৪ উইকেট ঝুলিতে পুরেছেন। আর অক্ষর পটেল ২৭ রানে‌ তিন উইকেট নিয়েছেন। সুতরাং নিউজিল্যান্ডকে ৯৬ রানে অল উইকেটে হারিয়ে ইতিহাসে তিনবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল ভারত। তবে বলতেই হবে, আজ ভারতের ম্যাচ জেতার অন্যতম কাণ্ডারি ছিলেন যশপ্রীত বুমরা।

যাঁর দুর্দান্ত বোলিং তাণ্ডবে মাঝপথেই জেতার আশা ছেড়ে দেয় নিউজিল্যান্ড। অথচ ফাইনালে বুমরার বাজে দিনের আশা করেছিলেন গ্লেন ফিলিপস। কিন্তু শিরোপা জেতার লড়াইয়ে উল্টে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ভারতীয় পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে গড়লেন রেকর্ড। আবারও কব্জির জোর দেখালেন তিনি। পিছনে ফেলে দিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও দক্ষিণ আফ্রিকার আনরিকে নোখিয়ে-কে। হ্যাঁ, এবারের ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়কদের মধ্যে অন্যতম যশপ্রীত বুমরা। চার ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন তিনি। সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। বিশ্ব মঞ্চে ২৬ ম্যাচে তাঁর উইকেট নেওয়ার সংখ্যা ৪০টি। যার ফলে এই তালিকায় যৌথভাবে দুই নম্বরে নেমে গেলেন মালিঙ্গা ও আনরিকে। লাসিথ মালিঙ্গা তাঁর সুদীর্ঘ কেরিয়ারে বিশ্বকাপে ৩১ ম্যাচে ৩৮ উইকেট শিকারি ছিলেন, অন্যদিকে আনরিকে ২১ ম্যাচ খেলেই ৩৮ উইকেট নিয়েছিলেন। অর্থাৎ যশপ্রীত তাঁদের থেকে দুই উইকেটে এগিয়ে ইতিহাস গড়লেন।

এছাড়া এই তালিকায় তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও ভারতের অর্শদিপ সিংহ। ২৫ ম্যাচে সাউদির উইকেটের সংখ্যা ৩৬টি। আর ২২ ম্যাচেই অর্শদিপ এই উইকেট সংখ্যা হাঁকিয়ে নিয়েছেন। যদিও আজ বিশ্বকাপ ফাইনালে কোনও উইকেট পাননি অর্শদিপ। এদিকে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় বুমরার থেকেও উপরে রয়েছেন চার স্পিনার। যার মধ্যে প্রথমেই নাম বাংলাদেশের সাকিব আল হাসান, যিনি ৪৩ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন। রশিদ খান ২৭ ম্যাচে উইকেট নিয়েছেন ৪৩টি। অ্যাডাম জ্যাম্পার ২৫ ম্যাচে উইকেট নিয়েছেন ৪৪টি, আদিল রশিদও ৩৮ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন। এবার সেই তালিকায় ৫ নম্বরে নাম চলে এলো বুমরার। 

 

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা