চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফাইনালে কিউই ব্যাটারকে বল দিয়ে আঘাত, আর্শদীপের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে আইসিসি?

নিজস্ব প্রতিনিধি: রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ইতিহাস তৈরি করেছে। কিউইদের ৯৬ রানে হারিয়ে তৃতীয়বার ট্রফি জিতে নিয়েছে। এটাই প্রথমবার কোনও দল ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ   জিতেছে। বিশ্বকাপ জেতার আনন্দের  মধ্যেই তৈরি হয়েছে বিতর্কও। চর্চায় রয়েছেন ভারতের তারকা বোলার  আর্শদীপ সিং । খেলা চলাকালীন তাঁর করা এক কাজকে ঘিরেই ঘটনার সূত্রপাত।  । ফাইনালে তার দ্বিতীয় ওভারের সময়, আর্শদীপ নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেলের দিকে আক্রমণাত্মকভাবে বল ছুঁড়ে মারেন।  যা সরাসরি মিচেলের কাঁধে লাগে। এর পরেই প্রশ্ন উঠছে মাঠের মধ্যে এই ধরনের ঘটনার জন্য কড়া শাস্তির মুখে পড়বেন আর্শদীপ ?  

মিচেলের দিকে বল ছুড়ে মারার পরেই মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেগে যেতে দেখা যায় কিউই ব্যাটারকে।  পর পর দুই বলে মিচেল ছক্কা মারার পরেই আর্শদীপ মেজাজ হারিয়ে ফেলেন। ভারতীয় বোলারের আঘাতের পর  ড্যারিল মিচেল বিরক্ত হয়ে তাৎক্ষণিকভাবে আম্পায়ারের কাছে অভিযোগ করেন। দুই খেলোয়াড়ের মধ্যে তর্ক-বিতর্ক তীব্র হতে দেখে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে হস্তক্ষেপ  করেন ও  পরিস্থিতি শান্ত  করেন। জেনে নিন কোন অভিযোগ আসতে পারে আর্শদীপ সিং-এর বিরুদ্ধে… 

আইসিসির আচরণবিধির ২.৯ ধারার অধীনে আর্শদীপ সিং-এর বিরুদ্ধে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা যেতে পারে, যেখানে বলা হয়েছে যে ব্যাটসম্যান বা অন্য খেলোয়াড়ের দিকে বিপজ্জনকভাবে বল বা অন্যান্য সরঞ্জাম ছুঁড়ে মারা খেলার   বিরুদ্ধে বলে বিবেচিত হবে।এই ধরনের ঘটনা লেভেল ১-এর আওতায় পড়ে। যদি শাস্তি দেওয়া হয় তাহলে আরশদীপ সিং-এর  ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং তার অ্যাকাউন্টে এক বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে।  যদি কোনও খেলোয়াড় গত ২৪ মাসে চারটি ডিমেরিট পয়েন্ট সংগ্রহ করেন, তাহলে তাকে একটি টেস্ট ম্যাচ বা দুটি সাদা বলের ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে।    যদিও আর্শদীপ সিং বিষয়টি পরে মিটিয়ে নেন।   ম্যাচের পরে ড্যারিল মিচেলের কাছে ক্ষমা চেয়েছিলেন। জানিয়েছিলেন তিনি ইচ্ছা করে ঘটনাটি ঘটাননি।  মিচেল তাঁকে ক্ষমা  করেন ও দুজনকে হাসতে, মজা করতেও দেখা যায়  তবুও আইসিসি পুরো ঘটনাটি পর্যালোচনা করতে পারে।

গত বছরের অক্টোবরে একই রকম ঘটনা ঘটেছিল। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জ্যাডেন সিলসকে আইসিসি তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেয়। সিলস ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের দিকে বল ছুঁড়ে মারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের এই বিতর্কিত মুহূর্তের জন্য অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে  এখন সকলের নজর আইসিসির সিদ্ধান্তের দিকে। 

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ