‘‌কেন্দ্রীয় সরকার দূরদর্শিই নয়’‌, অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে তোপ চন্দ্রিমার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে কেন্দ্রীয় সরকারকে পরিসংখ্যান তুলে তুলোধনা করল তৃণমূল কংগ্রেস। কারণ ১২ বছরের মোদি সরকারে দেশবাসীকে এই নিয়ে চারবার লাইনে দাঁড়াতে হল।

এদিকে দেশের জনগণকে নানা সময়ে লাইনে দাঁড় করিয়ে দুর্ভোগে ফেলেছে মোদি সরকার বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তবে সেটা যে শুধুই মুখের কথা নয় তা এবার তথ্য পরিসংখ্যান দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরল ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘‌২০১৬ সালে নোট বাতিলের লাইন দেখা যায়। মোদি তাঁর তুঘলকি মাস্টারস্ট্রোক ঘোষণা করে পুরো দেশবাসীকে হতাশ করে তুলেছিলেন। সাধারণ নাগরিকরা দিনের পর দিন ব্যাংক এবং এটিএমের বাইরে সাপের মতো লাইনে দাঁড়িয়ে তাঁদের কষ্টার্জিত অর্থের জন্য ভিক্ষা করছেন।’‌ এই দৃশ্য দেখা যায় মোদি সরকার ক্ষমতায় আসার দু’‌বছরের মাথায়।

 

অন্যদিকে নোট বাতিলের লাইনে দাঁড়িয়ে চরম হেনস্থা হতে হয় সাধারণ নাগরিকদের। তারপর ঠিক চার বছরের মাথায় আবার লাইনে দাঁড়াতে হয় দেশবাসীকে। সেই কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে লিখেছে, ‘‌২০২০ সালে কোভিড অক্সিজেন লাইন। যখন মহামারি ভয়াবহ শক্তির সঙ্গে আঘাত হানে, তখন ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থার তলানির ছবিটি সামনে আসে। আর পরিবারগুলি হাসপাতাল এবং অক্সিজেন সরবরাহকারীদের বাইরে মরিয়া লাইনে দাঁড়িয়ে ছিল যখন তাঁদের প্রিয়জনরা নিঃশ্বাস নিতে অক্ষম ছিল।’‌ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং নেতা তন্ময় ঘোষ কেন্দ্রকে খোঁচা দিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‌শুরু থেকেই অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁরা দূরদর্শিই নয়। সংঘাত শুরুর আগেই ইজরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। কেন তিনি কিছু আঁচ করতে পারেননি?‌ এই সরকার লাইনে দাঁড় করানো সরকার। হঠাৎ নোটবন্দি ঘোষণা করে মানুষকে হেনস্থা করেছিল। তারপর অপরিকল্পিত লকডাউন ঘোষণা করে করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ভোগান্তি বাড়িয়েছিল। তখনও যাদের মৃত্যু হয়েছে তার জন্য কেন্দ্রই দায়ী। এসআইআরের নাম কাটার দিকে না তাকিয়ে, মানুষের অধিকার না কেড়ে গ্যাসের সমস্যা মেটান। মানুষের স্বার্থে বিকল্প কিছু ভাবতে হবে।’‌

তাছাড়া আরও দুটো লাইনে দাঁড়াতে হয়েছে ভারতবাসীকে। এই বারবার ভারতবাসীর উপর এমন অত্যাচার নামিয়ে আনা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই তো ঘাসফুল শিবির আজ, বৃহস্পতিবার এক্স পোস্টে লিখেছে, ‘২০২৫–২৬ সালে এসআইআর লাইন। লক্ষ লক্ষ বৈধ নাগরিক, গর্ভবতী মহিলা, বয়স্ক, অসুস্থ, দিনমজুরদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁদের অস্তিত্বের অধিকার প্রমাণ করতে বাধ্য করা হয়েছিল। একটি আপস করা নির্বাচন কমিশনের কাছে প্রমাণ করতে হয়েছিল যে তাঁরা বৈধ, জীবন্ত, শ্বাসরুদ্ধকর নাগরিক এবং ভোটার তালিকায় স্থান পাওয়ার যোগ্য।’‌ এবার দাঁড়াতে হল রান্নার গ্যাসের লাইনে। যার বিরোধিতা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবার লাইনে দাঁড়ানো নিয়ে তৃণমূল কংগ্রেসের বার্তা, ‘‌২০২৬ সালে এলপিজি লাইন। এলপিজির দামের অনিয়ন্ত্রিত, অবিরাম বৃদ্ধি পুরো সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করেছে। পরিবারগুলিকে তাদের সামর্থ্যের বাইরে সিলিন্ডারের জন্য অন্তহীন লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছে।’‌

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর