পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে তৃণমূল নেতাদের পারফরম্যান্স কেমন?‌ মানুষের পাশে থেকে কেমন কাজ করেছে?‌ সারাবছরের পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত করে ফেলল তৃণমূল।

এদিকে কেন্দ্রের আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও গোটা রাজ্যে উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন বিধানসভা কেন্দ্রে কী কী উন্নয়ন করা হয়েছে?‌ তা প্রচারে নেতারা কেমন কাজ করেছে?‌ এমনকী মানুষজনকে প্রকল্প পাইয়ে দিতে কেমন কাজ করেছে?‌ বিপদে এবং সমস্যায় কতটা পাশে থেকেছে বিধায়ক এবং নেতারা?‌ এইসব দিক খতিয়ে দেখে প্রার্থী তালিকা তৈরি করেছে ঘাসফুল শিবির। এবার তা ঘোষণার পথে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে তৃণমূল। আর বিধানসভা আসন ভিত্তিক কাজের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল জবাব দিতে চায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। আর বিজেপি যখন বাংলাকে আর্থিক বঞ্চনা চালিয়ে গিয়েছে তখন এটা মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে। যা দ্রুত সমানে আসতে চলেছে।

অন্যদিকে প্রবীণ এবং নবীন মেলবন্ধনেই তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। সেখানে একাধিক চমক থাকছে। যা বিরোধীদের চাপে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। অনেকে আবার টিকিট পাচ্ছেন না। কারণ পারফরম্যান্স। তরুণ ব্রিগেডের উপর ভর করেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা থেকে নাম বাদের চক্রান্ত বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে করেছে বলে অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, সেটাই প্রচারে তুলে ধরবে তৃণমূল। দু’‌লক্ষ কোটি টাকা কেন্দ্রের কাছে প্রাপ্য বাংলার। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা–সহ নানা প্রকল্পে এই দু’‌লক্ষ কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ।

এছাড়া এবার সেই চমকে ভরা প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কবে ঘোষণা করবে?‌ এবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। সবটাই একবারে ঘোষণা করা হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হবে। এই প্রার্থী তালিকায় সম্মতি দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। রাস্তা, আলো, জল, নিকাশি ব্যবস্থা, সেতুর কাজ কোথায় কেমনভাবে করা হয়েছে তার তথ্য তুলে ধরবে তৃণমূল প্রচারে। একইসঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী–সহ নানা প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সব অংশের মানুষের সার্বিক উন্নয়ন করেছেন তাও আসবে প্রচারে। তাই তো ‘‌স্পেশাল ৪০’‌ মুখপাত্রদের তালিকা গড়ে তোলা হয়েছে।

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর