আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ, তামিলনাডু-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকেই ওই নির্ঘন্ট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাডু রয়েছে বিরোধীদের দখলে। অন্যদিকে পুদুচেরি ও অসমের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। যে পাঁচ রাজ্যে ভোট নির্ঘণ্ট ঘোষণা করা হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। তামিলনাডু বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১০ মে। কেরল ও অসমের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ২৩ ও ২০ মে। আর পুদুচেরির বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১৫ জুন।

  • 5:07 AM (IST) - 15 Mar 2026


    মনোনয়ন কবে? জানাল কমিশন

    প্রথম দফার নির্বাচনের মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিল। মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। দ্বিতীয় দফার নির্বাচনের মনোনয়নের শেষ দিন ৯ এপ্রিল। স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল।  প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল।

  • 4:52 AM (IST) - 15 Mar 2026


    দ্বিতীয় দফায় কোথায় কোথায় নির্বাচন?

    দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল নির্বাচন হবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা ,দক্ষিণ ২৪ পরগনায়।

  • 4:46 AM (IST) - 15 Mar 2026


    প্রথম দফায় কোথায় কোথায় নির্বাচন?

    প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট হবে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদনীপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার।

  • 4:37 AM (IST) - 15 Mar 2026


    রাজ্যে চালু নির্বাচন বিধি

    ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে থেকেই রাজ্যে চালু নির্বাচনী আচরণ বিধি।

  • 4:25 AM (IST) - 15 Mar 2026


    ২ দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে

    ২ দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। ২৩ ও ২৯ এপ্রিল হবে নির্বাচন। ফল ঘোষণা হবে ৪ মে। গতবার বাংলাতে বিধানসভা নির্বাচন হয়েছিল ৮ দফায়। এবার নির্বাচন হতে চলেছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ কেন্দ্রে হবে ভোটগ্রহণ। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ কেন্দ্রে হবে ভোটগ্রহণ। অসম ও কেরলে নির্বাচন ১ দফায়।  তামিলনাড়ুতে এক দফায়, ২৩ এপ্রিল ভোট হবে। গণনা হবে ৪ মে। পুদুচেরিতে ভোটগ্রহণ হবে ৯  এপ্রিল। গণনা হবে ৪ মে। কেরল ও আসামেও ভোট ৯ এপ্রিল।

  • 4:24 AM (IST) - 15 Mar 2026


    নতুন ভোটার ৫ লক্ষাধিক

    পশ্চিমবঙ্গে ১৮-১৯ বছর বয়সি ভোটার ৫ লক্ষ ২৩ হাজার জন। এরা এবারের নতুন ভোটার। ২০-২৯ বছর ভোটার রয়েছেন ১ কোটি ৩১ লক্ষ জন।

  • 4:18 AM (IST) - 15 Mar 2026


    ৫ রাজ্যে ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার

    ৭০০ থেকে ৮৫০ ভোটার নিয়ে একটি বুথ। অবাধ ও শান্তিপূর্ণ ভোটি একমাত্র লক্ষ্য। সমস্ত বুথে ওয়েট কাস্টিং এর ব্যবস্থা। পাঁচ রাজ্যের বিধানসভা আসন মোট ৮২৪টি। ৫ রাজ্য মিলিয়ে ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার রয়েছেন। পশ্চিমবঙ্গে ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ।

  • 4:13 AM (IST) - 15 Mar 2026


    কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না, ঘোষণা জ্ঞানেশের

    কোনও বৈধ ভোটার বাদ যাবে না। সব বৈধ ভোটাররাই এবার ভোট দিতে পারবেন। কারও ভয় নেই। ৫ রাজ্যে মোট ভোটদাতা ১৭.৪ কোটি, অবাধ ভোটের প্রতিশ্রুতি জ্ঞানেশের। ২ লক্ষ ১৮ হাজার ৮০৭ ভোটগ্রহণ কেন্দ্র।

  • 4:10 AM (IST) - 15 Mar 2026


    SIR -এ যুক্তকর্মীদের অভিনন্দন

    রাজ্যগুলিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সফলভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত সমস্ত কর্মীদের অভিনন্দন ও প্রশংসা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

  • 4:03 AM (IST) - 15 Mar 2026


    হাজির ফুল বেঞ্চ

    সাংবাদিক বৈঠকে হাজির মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বাংলা সহ ৫ রাজ্যের ভোটের দিন ঘোষণা হতে চলেছে।

    Published by:

    Share Link:

    More Releted News:

    এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

    তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

    মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

    কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

    ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

    পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, ধুন্ধুমার রামপুরহাটে

    Advertisement
    এক ঝলকে
    Advertisement

    জেলা ভিত্তিক সংবাদ