চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসম, কেরল, পুদুচেরিতে ৯ এবং তামিলনাডুতে ২৩ এপ্রিল ভোট, গণনা ৪ মে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনার অবসান। অসম, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাডু ও পুদুচেরির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ রবিবার (১৫ মার্চ) বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনে ভোট নির্ঘন্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানান, অসম, কেরল ও পুদুচেরিতে এক দফায় ভোট নেওয়া হবে। আগামী ৯ এপ্রিল ওই তিন রাজ্যে ভোটগ্রহণ হবে। ভোট গণণা হবে ৪ মে। তামিলনাডুতেও এক দফায় ভোট নেওয়া হবে। তামিলভূমে ভোট হবে ২৩ এপ্রিল। আর ভোট গণনা হবে ৪ মে। পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হবে দু’দফায়। ২৩ ও ২৯ এপ্রিল । ভোট গণনা হবে ৪ মে।

সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমার জানান, ‘পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটে কোনও বৈধ ভোটপারের নাম তালিকা থেকে বাদ যাবে না। আবার অবৈধ কোনও ভোটারের নামও তালিকায় থাকবে না। ভোট কেন্দ্রে কাউকে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। বুথের বাইরে নির্ধারিত জায়গায় মোবাইল ফোন রেখে ভিতরে প্রবেশ করতে হবে। ভোট দিয়ে বেরিয়ে আসার পরে ওই কেন্দ্র থেকে মোবাইল ফোন সংগ্রহ করতে হবে। অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য প্রতিটি বুথে বিশেষ নজরদারি চালানো হবে। ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে।’ পাশাপাশি তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন, ‘সমাজমাধ্যমে ভোটকে কেন্দ্র করে কেউ ফেক নিউজ বা ভুয়ো সংবাদ ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মুখ্য নির্বাচন কমিশনার জানান, ‘পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট বিধানসভা আসনের সংখ্যা ৮২৪। মোট ভোটদাতার সংখ্যা ১৭ কোটি ৪০ লক্ষ। তার মধ্যে পশ্চিমবঙ্গে ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ, তামিলনাডুতে ৫ কোটি ৬৭ লক্ষ, অসমে ২ কোটি ৫০ লক্ষ, কেরলে ২ কোটি ৭০ লক্ষ এবং পুদুচেরিতে ৯ লক্ষ ৪৪ হাজার।’ তিনি আরও জানিয়েছেন, ‘মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার। ২৫ লক্ষ ভোটকর্মী ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন।’

 

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ