পাঁচ ডিআইজি পদে রদবদল করল নির্বাচন কমিশন, রাজ্যকে অন্ধকারে রেখেই সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই নির্বাচন কমিশন একের পর এক প্রশাসনে বদলি করতে শুরু করেছে। যা নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের সংঘাত চরমে উঠেছে। কলকাতা পুলিশের কমিশনার, ডিজি, এডিজি, মুখ্যসচিব থেকে শুরু করে ১২টি জেলার পুলিশ সুপারদের রদবদল করেছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে একের পর এক রদবদল করা হয়েছিল। পুলিশ কমিশনারেটগুলির কমিশনারদের বদলি করা হয়েছিল। এবার পাঁচটি জেলার ডিআইজি পদের রদবদল করল নির্বাচন কমিশন। যা নিয়ে আজ, বুধবার জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্টি রেঞ্জ এবং জলপাইগুড়ির ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এভাবে একের পর এক রদবদল নিয়ে সুর সপ্তমে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার সময় নির্বাচন কমিশনকে তোপ দাগেন তিনি। আর তারপর আজ, বুধবার আবার সরিয়ে দেওয়া হল পাঁচজন ডিআইজিকে। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি হওয়া নির্দেশিকায় এই রদবদলের কথা উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করে এমন রদবদল করা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও থামেনি রদবদল। বরং রাজ্যকে অন্ধকারে রেখেই চলছে একের পর এক রদবদল। এবার রায়গঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত করা হয়েছে রঠোর অমিতকুমার ভারতকে। অজিত সিং যাদবকে মুর্শিদাবাদ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে শ্রীহরি পাণ্ডেকে বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে।

তাছাড়া কঙ্কর প্রসাদ বারুইকে প্রেসিডেন্সি রেঞ্জে এবং অঞ্জলি সিংকে জলপাইগুড়ি রেঞ্জে দায়িত্বভার দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা বাস্তবে রূপ দিতে হবে। একইসঙ্গে রিপোর্টও জমা দিতে হবে। আগামীকাল ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। একতরফা রাজ্যের শীর্ষ প্রশাসনিক অফিসার এবং পুলিশ কর্তাদের নজিরবিহীন বদল নিয়ে সুর চড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। তারপরও একই পথে হাঁটল নির্বাচন কমিশন। এই বিষয়ে আজ ত্ণমূল কংগ্রেস নেত্রী তথা প্রার্থী শশী পাঁজা বলেন, ‘‌যত খুশি বদল করুক। আমরা মাঠে–ময়দানে সব বুঝে নেব।’‌

দুংসংবাদ ব্রাজিল শিবিরে, চোটের কারণে নরওয়ের বিরুদ্ধে অনিশ্চিত পাকেতা!

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের জয়ের আশা ক্ষীণ, মানছেন খোদ হলান্ড

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা

কেতুর ছায়ায় শুক্র, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’, জানুন ভাগ্যবান কারা?

আজকের রাশিফল: কারও কথায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, বিপদ হতে পারে…

জোড়া গোল করে রেকর্ড গড়লেন এমবাপে, ছুঁয়ে ফেললেন মেসিকে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?