লকেটও কী বিদ্রোহী! শান্তনুর সঙ্গে বৈঠকে অস্বস্তি বিজেপিতে

দুই সাংসদের বৈঠকের বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্ব তো বটেই বঙ্গ বিজেপি নেতৃত্বও ঘুণাক্ষরেও জানতো না। আর এখানেই রহস্য দানা বেঁধেছে। কেন বৈঠক হয়েছে আর সেই বৈঠকে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈঠক হল উত্তরাখণ্ডে। কিন্তু তার রেশ পড়ল বাংলার বুকে। শুধু রেশ পড়াই নয়, রীতিমত অস্বস্তির মুখে ফেলে দিল বিজেপিকে। নজরে লকেট-শান্তনু বৈঠক। বুধবার উত্তরাখণ্ডের রুদ্রপুরের এক হোটেলে মুখোমুখি বৈঠকে বসেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সূত্রে জানা গিয়েছে, লকেটই নাকি শান্তনুকে বৈঠকে ডেকেছিলেন। যদিও দুইজনে এই বৈঠক ঘিরে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু সেই গোপন বৈঠকের ঘটনা সামনে আসতেই বড়সড় অস্বস্তি পড়ে গিয়েছে বিজেপির বঙ্গ ও কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে লকেট চট্টোপাধ্যায়ও কী এবার বিদ্রোহীদের দলে নিজের নাম লেখালেন? যদিও এখনই সেই প্রশ্নের জবাব মেলেনি। তবে যেভাবে বঙ্গ বিজেপ্পিতে বিক্ষুব্ধদের নাম বেড়েই চলেছে তাতে করে লকেটের নাম সেই তালিকায় জুড়ে গেলে তাতে অস্বস্তির কিছু থাকবে না।

বঙ্গ বিজেপিতে বিদ্রোহের যে রেশ ছড়িয়ে পড়ছে সেই বিদ্রোহের মাথা যা শান্তনু সেটা এখন আর গোপন নেই। বিদ্রোহের রাশ টানতে বঙ্গ বিজেপি নেতৃত্ব জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তিওয়ারিকে দল থেকে সাসপেন্ডও করেছে। কিন্তু তাতেও বিদ্রোহ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টে বিক্ষুব্ধ থেকে বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ ক্রমেই বাড়িয়ে চলেছেন শান্তনু ঠাকুর যা বঙ্গ বিজেপি নেতৃত্বকে বিশেষ করে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে অস্বস্তিতে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। ঘটনার জেরে অস্বস্তি ছড়াচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও। সূত্রে জানা গিয়েছে, শান্তনু ও লকেটের গোপন বৈঠকের পরে শান্তনু ঠাকুরের কার্যকলাপে রাশ টানতে বঙ্গ বিজেপির নেতারা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে নাকি অনুরোধও করেছে। যদিও শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ করার কোনও ঘটনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অন্তত দেখা যাচ্ছে না।

উত্তরাখণ্ডে সহ-পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন লকেট। উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার তিন-চারটি বিধানসভা এলাকায় বহু বাঙালি মতুয়া ভোটার রয়েছেন। সেই ভোট কার্যত ওই ৩-৪টি বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ন্ত্রণ করে। কেননা সেখানে এক একটি বিধানসভা কেন্দ্রে বাঙালি ভোটারের সংখ্যা এক থেকে দেড় লক্ষ পর্যন্ত। ওই ভোট যাতে বিজেপির ঝুলিতে আসে তার জন্য বাংলা থেকে লকেট ও শান্তনুকে প্রচারে নামানো হয়েছে। কিন্তু দুই সাংসদের বৈঠকের বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্ব তো বটেই বঙ্গ বিজেপি নেতৃত্বও ঘুণাক্ষরেও জানতো না। আর এখানেই রহস্য দানা বেঁধেছে। কেন বৈঠক হয়েছে আর সেই বৈঠকে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। শোনা যাচ্ছে লকেট তাঁর ক্ষোভের কথা শান্তনুকে জানিয়েছেন এবং শান্তনুও সেই ক্ষোভের প্রশমণের আশ্বাস দিয়েছেন।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর