অভিষেকের নির্বাচনী প্রচার কর্মসূচি এবার বেড়ে গেল, আর কোন কেন্দ্র যুক্ত হল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার রাজ্যের নানা প্রান্তে জনসংযোগে নজর অভিষেকের। সেই মতো নির্বাচনী প্রচারের প্রাথমিক সূচিতে যুক্ত হল আরও বেশ কিছু এলাকা। যার ফলে অভিষেকের ভোট প্রচার কর্মসূচি বেড়ে গেল।

এদিকে ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমাতে তাঁর প্রথম জনসভা করার কথা আছে। তারপর ২৫ মার্চ দুই মেদিনীপুরে একাধিক সভা করার কথা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিতে রয়েছে দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়। আবার নন্দীগ্রামে কর্মীসভাও করার কথা আছে। ২৭ মার্চ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে সভা করার কথা অভিষেকের। ২৮ মার্চ তিনি প্রচার করবেন বীরভূমের লাভপুরে। সেখান থেকে তিনি মুর্শিদাবাদের ভগবানগোলায় জনসভা করবেন। আর ২৯ মার্চ রবিবার মুর্শিদাবাদের নওদায় জনসভা অভিষেকের আছে। সেখান থেকে যাবেন দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে।

অন্যদিকে এবার বিধানসভা নির্বাচনে টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপিকে ৫০ আসনের নীচে নামিয়ে দিতে বলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর তৃণমূল কংগ্রেসকে ২৫০ আসন জিততে হবে। তাই এবার ৩০ মার্চ সোমবার পুরুলিয়া বাঘমুন্ডিতে অভিষেক সভা করবেন। সেখান থেকে পূর্ব মেদিনীপুরে কাঁথিতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপর মঙ্গলবার সরাসরি বিমানে বাগডোগরা পৌঁছে যাবেন অভিষেক। সেখান থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও তপনে জনসভা করবেন অভিষেক। সেখান থেকে যাবেন উত্তর দিনাজপুরের করণদীঘিতে। ওখানে জনসভার শেষে রাতে শিলিগুড়িতেই ফিরে রাত্রিযাপন করবেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

এছাড়া আরও বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। উন্নয়নের উপর ভরসা করেই হবে প্রচার এবং জনসভা। প্রধান বিরোধী দল বিজেপি বাংলাকে যেভাবে বঞ্চিত করেছে এবং মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে হেনস্থা করেছে সেসব তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরবেন তিনি। চলতি পর্যায়ে অভিষেকের শেষ প্রচার কর্মসূচি ১ এপ্রিল, বুধবার। ওইদিন কোচবিহারের শীতলকুচি, জলপাইগুড়ির রাজগঞ্জ এবং কোচবিহারের ফালাকাটায় তিনটি জনসভা করবেন তিনি। ওই দিনেই হাসিমারা থেকে কলকাতা ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তৈরি হবে আবার একটি প্রচার সূচি বলে সূত্রের খবর।

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির

কলকাতায় শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে