প্রাথমিকে ৫০ শতাংশ পড়ুয়াদের নিয়ে স্কুল খোলার চিন্তাভাবনা: মমতা

দীর্ঘ দু'বছরের কাছাকাছি হয়ে গেলেও প্রাথমিকের পড়ুয়ারা অফলাইন ক্লাস থেকে ব্রাত্য। সেই অনলাইনের ভরসাতেই চলছে পঠন-পাঠন। যাতে রীতিমত বিরক্ত পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দু’বছরের কাছাকাছি হয়ে গেলেও প্রাথমিকের পড়ুয়ারা অফলাইন ক্লাস থেকে ব্রাত্য। সেই অনলাইনের ভরসাতেই চলছে পঠন-পাঠন। যাতে রীতিমত বিরক্ত পড়ুয়ারা। ক্রমশ স্কুল সংস্কৃতি ভুলে যাচ্ছে সকলেই। কোভিডের ঠ্যালায় পড়ুয়াদের পড়াশুনা উঠেছে শিকেয়। করোনার কাঁটা সরিয়ে প্রাক মাধ্যমিক ও আপার প্রাইমারি শ্রেণীর ক্লাস বিধি মেনেই চলছে। পাড়ায় পাড়ায় পাঠশালা চলছে অংশগ্রহণ করছে পড়ুয়ারা। কিন্তু প্রাথমিক স্তরে স্কুলের মধ্যে থেকে পঠন-পাঠনের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। সেই কথা মাথাতে রেখেই প্রাথমিকে ৫০ শতাংশ পড়ুয়াদের নিয়ে স্কুল খোলার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।

নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘করোনার নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে। দেখতে হবে ওটা কতটা ভয়ঙ্কর। যদি রাজ্যে ছড়িয়ে না পড়ে তাহলে প্রাথমিকে স্কুল খোলার চিন্তাভাবনা করতে হবে। এব্যাপারে শিক্ষা দফতর ও মুখ্যসচিবকে বিষয়টি খতিয়ে দেখতে বলব। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু করাই যায়। সপ্তাহের বিভিন্ন দিন গুলি ভাগ করে আলাদা আলাদা ভাবে স্কুল খোলার চিন্তাভাবনা চলছে। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ তিনি এও জানিয়েছেন, ‘স্কুলগুলি চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় পাড়ায় শিক্ষালয় তৈরি করে ক্লাস নেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় ক্লাস চলছে। আর একেবারে ছোটদেরটা আর কয়েকটা দিন অপেক্ষা করে। ছোট ক্লাস যেগুলো ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করানো যায় কি না স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে। অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে স্কুল করলে সোমবার যারা আসবে, মঙ্গলবার তারা আসবে না। আবার মঙ্গলবার যারা আসবে বুধবার তারা আসবে না। এভাবে হলে প্রাথমিকের ক্লাসগুলো অন্তত চলতে পারে।’

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা