মতুয়ারা নিঃশর্ত জমির পাট্টা পাবেন, ঘোষণা মমতার

এদিন প্রায় ২০০০ মতুয়া পরিবারের হাতে নিঃশর্তে জমির পাট্টা তুলে দেওয়ার সরকারি প্রক্রিয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী আর সেই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা, আগামী দিনে মতুয়া সম্প্রদায়কে নিয়ে যতই রাজনীতি হোক না কেন এই রাজ্যে বসবাস করা মতুয়ারা নিঃশর্তে বসত বাড়ির জমির পাট্টা পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক দিনে এক ঐতিহাসিক ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জানিয়ে দিলেন, আগামী দিনে মতুয়া সম্প্রদায়কে নিয়ে যতই রাজনীতি হোক না কেন এই রাজ্যে বসবাস করা মতুয়ারা নিঃশর্তে বসত বাড়ির জমির পাট্টা পাবেন। আর তার জেরে তাঁদের ঠিকানা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। নাগরিকত্ব নিয়ে তাঁদের যে দাবি সেই দাবিও মান্যতা পাবেন। এদিন প্রায় ২০০০ মতুয়া পরিবারের হাতে নিঃশর্তে জমির পাট্টা তুলে দেওয়ার সরকারি প্রক্রিয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী আর সেই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা। সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বঙ্গ বিজেপির রক্তচাপ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। একই সঙ্গে বনগাঁ, গোবরডাঙা, হরিণঘাটা, চাকদহ, রানাঘাট, কুপার্স ক্যাম্প, বীরনগর ও তাহেরপুরের মতো পূর্ব বঙ্গীয় মানুষদের অধ্যুষিত পুরসভাগুলিতে তৃণমূলকে ভালো ফলের মুখ দেখাতে অনেকটাই সাহায্য করবে। সেই সঙ্গে মতুয়ামহলে কদর কমবে বিজেপির।

দেশ স্বাধীন হওয়ার সময়ে দেশ ভাগের যন্ত্রণা সয়ে কয়েক হাজার মতুয়া তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এপার বাংলায় চলে আসেন। আবার এই পূর্ব পাকিস্তানই যখন স্বাধীন বাংলাদেশ হয়ে ওঠার পথে লড়াই শুরু করেছিল তখনও হাজারে হাজারে মতুয়া পরিবার ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় আশ্রয় নেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই শরণার্থীদের এপার বাংলায় আসা কমেনি। এদের প্রায় সকলেই অবৈধ ভাবে এদেশে আসেন ও এখানেই বসবাস করা শুরু করেন। বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমা এবং নদিয়া জেলার রানাঘাট ও কল্যাণী মহকুমা জুড়ে এরা ছড়িয়ে পড়ে বসবাস শুরু করেন। কার্যত এই মতুয়া সম্প্রদায়ের হাত ধরেই কুপার্স ক্যাম্প, তাহেরপুর, বীরনগর এলাকায় থাকা কলোনিগুলি নিয়ে পুরসভা গড়ে ওঠে। শুধু এই এলাকাই নয় মতুয়ারা ছড়িয়ে পড়েন অবিভক্ত বর্ধমান, বিভক্ত মেদিনীপুর, মালদা, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলাগুলির নানা এলাকায়। কিন্তু অবৈধ ভাবে এদেশে আসার জন্য তাঁদের বিস্তর সমস্যায় পড়তে হচ্ছে। বৈধ নথি ও ঠিকানা না থাকার জন্য তাঁরা বহু সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। সেই কারনেই মতুয়াদের দাবি ছিল দ্রুত নাগরিকত্ব প্রদান করা হোক তাঁদের।

মতুয়াদের এই দাবিকেই রাজনীতির অস্ত্রে পরিণত করে বিজেপি। এই অস্ত্রে ভর দিয়েই বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলাতে বেশ কিছু আসনে জয়ের মুখ দেখে। একুশের বিধানসভা নির্বাচনেও মতুয়া প্রভাবিত আসনগুলিতে জয়ের মুখ দেখেছে বিজেপি। কিন্তু মতুয়াদের নাগরিকত্ব প্রদানের যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তা আর পূরণ করেনি বিজেপি। আর তাতেই বাংলায় বসবাস করা মতুয়ারা তো বটেই, বিজেপিতে থাকা মতুয়া নেতারাও মনে করছেন বিজেপি আদতে তাঁদের রাজনৈতিক সাফল্যের মুখ দেখার জন্যই মতুয়া ভোট ব্যাঙ্ককে ব্যবহার করে চলেছে। কিন্তু মতুয়াদের দাবি মেটানোর কোনও ইচ্ছাই নেই বিজেপির। আর এই জায়গাতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের মতুয়াদের হাতে নিঃশর্ত জমির পাট্টা তুলে দেওয়ার সিদ্ধান্ত বড় ধাক্কা দিতে চলেছে বিজেপিকে। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বিজেপি নেতৃত্বকে আক্রমণ করে মতুয়াদের বার্তা দেন। বলেন, ‘নিজভূমি নিজ প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে ৩ লক্ষ ৫০ হাজার পরিবারকে গৃহপাট্টা, কৃষি পাট্টা, বনজ পাট্টা দেওয়া হয়েছে। মেদিনীপুর এলাকায় খাসমহলে পাঁচটি মৌজায় জমির সেটেলমেন্ট করা হয়েছে। ফলে জমির অধিকার দেওয়া হয়েছে আরও ১২ হাজার পরিবারকে। কোনও উদ্ধাস্তু নিঃশর্ত জমির দলিল পাওয়া থেকে বাদ যাবে না। এর মধ্যে মতুয়ারাও থাকবেন। তাঁরাও বাদ যাবেন না। পাট্টা সময়ে সময়ে দেওয়া হবে। গত তিন বছরে ২৭ হাজারের বেশি পাট্টা বিলি করেছি। ৫২ হাজারের বেশি মানুষ উপকৃত হয়েছেন। আমি নিজে উদ্বাস্তু নিয়ে অনেক আন্দোলন করেছি। তাই আমরা ক্ষমতায় এসে ২৬১ উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি। রাজ্য সরকারের যত কলোনি আছে প্রত্যেকটি আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে।’

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G