আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির পছন্দে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে, তোপ দাগলেন মমতা

নিজস্ব প্রতিনিধি : ভোটের আগে প্রশাসনিক স্তরে একের পর এক বদল। এই নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গ যাওয়ার আগে বিডিও বদল নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন, নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন তিনি। 

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। তাঁকে গদ্দার বলে কটাক্ষ করেলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, গদ্দারের কাছের লোক নন্দীগ্রামের বিডিও। তাই তাঁর সুবিধা করে দিতেই ভবানীপুরে আনা হচ্ছে। কমিশন কাদের কথায় চলছে? জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে। ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। মধ্যরাতে এই বদল গুলো করা হচ্ছে। এর আগে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদল করা হয়েছে। একের পর এক পুলিশ অফিসারকে বদল করা হয়েছে। প্রায় ৬০-৭০ জন আইপিএস, আইএসকে বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে কার হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। 

উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চালসায় যাচ্ছেন তিনি। ইচ্ছে করে এই কাজ করা হচ্ছে। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দলকে একসঙ্গে লড়াই করার ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি এসআইআর-র নাম বাদ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মানুষের নাম ইচ্ছে করে কেটে  বাদ দেওয়া হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

‘ভয়ঙ্কর খেলা হবে’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকি, কড়া পদক্ষেপ কমিশনের

Super Sunday-তে রাজ্যে মোদি-শাহ, পদযাত্রা করবেন মমতাও, একাধিক সভা রয়েছে অভিষেকের

শহরে ভোটের আগে পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকল কমিশন

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ