দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতাকে কদর্য ভাষায় আক্রমণ, যোগী রাজ্যের বিজেপি কর্মীর বিরুদ্ধে নালিশ নির্বাচন কমিশনে

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার যোগী আদিত্যনাথের রাজ্য থেকে বিজেপি কর্মী মদনমোহন জেনা গালিগালাজ, অশ্লীল কথা বলেছিল বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়েছিল। এবার সেই ঘটনা তুলে ধরে নালিশ করা হল নির্বাচন কমিশনে।

এদিকে এই ঘটনা এবং ভিডিও সোশ্যাল মিডিয়া তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার ওই বিজেপি কর্মী মদনমোহন জেনার অশ্লীল ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ধুয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাতে মানুষ জানতে পারেন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কতটা কুকথা বলে আক্রমণ করেছে বিজেপি কর্মী। একইসঙ্গে তার কড়া জবাবও দিয়েছিলেন তিনি। যদিও এই নিয়ে বিজেপি নেতারা মুখ খোলেননি। এবার সমস্ত তথ্যপ্রমাণ নিয়ে তা নির্বাচন কমিশনকে জমা দিয়ে এই বিজেপি কর্মীর বিরুদ্ধে নালিশ করল তৃণমূল।

 

অন্যদিকে যে ভাষায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল তা ছাপার অযোগ্য। এমন কাণ্ড যে ঘটানো যায় তা কেউ কল্পনাও করতে পারেন না। সেখানে উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিনের সরকার। অথচ একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের পরও যোগী রাজ্য কোনও পদক্ষেপ করেনি। তাই অভিষেক কড়া ভাষায় এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘‌উত্তরপ্রদেশের এক চাটুকারের এমন ভাষা ব্যবহার করেও কোনও পরিণতির সম্মুখীন না হওয়াটা বিজেপির আসল চরিত্রকে উন্মোচন করে। এটাই তাদের ডাবল ইঞ্জিন মডেল।’‌

এছাড়া ওই অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই অশ্লীল ভিডিও বিজেপির মুখ পুড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। সমস্ত সীমা যেন লঙ্ঘন করে ফেলেছে বিজেপি। তাই তো তৃণমূল কংগ্রেস সাংসদ পাল্টা লিখেছিলেন, ‘‌নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিস কি কোনও পদক্ষেপ নেবে? বাংলা দেখছে এবং ৪ মে উত্তরটি দ্ব্যর্থহীনভাবে চলে আসবে।’‌ এবার নির্বাচন কমিশনকে সমস্ত নথি এবং ভিডিও দিয়ে নালিশ করা হল বিজেপি কর্মী মদনমোহন জেনার বিরুদ্ধে। এখন দেখার নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ