‘বাংলায় উৎপাদিত গ্যাস যেন বাইরে না যায়’‌, কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় এখন বিধানসভা নির্বাচনের মরশুম। তার উপর পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে দেশে এলপিজি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উদ্বেগে রয়েছেন। রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। রান্নার গ্যাস বুক করে তা মিলছে না সময়ে। একটা আকালের পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। আর তা থেকে বাদ যায়নি বাংলাও। সেখানে আজ, শুক্রবার রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে মানুষ এখন রান্নার গ্যাস বুক করেও পাচ্ছেন না বলে অভিযোগ। আজ, শুক্রবার বিমানে চেপেই অন্ডাল গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উড়ানে চাপার আগে কেন্দ্রীয় সরকারকে তৃণমূলনেত্রীর কড়া বার্তা, ‘‌রাজ্যে যে রান্নার গ্যাস উৎপাদিত হয়, তা বাইরে পাঠানো চলবে না। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কাজে ভিন্‌রাজ্য থেকে সরকারি কর্মী, জওয়ানরা আসবেন। তাঁদের রান্নার জন্য এই রাজ্যের মানুষের গ্যাসের জোগান নিয়ে সমস্যা হলে বরদাস্ত করা হবে না।’‌

অন্যদিকে রান্নার গ্যাস নিয়ে দেশে যে উদ্বেগ তৈরি হয়েছে সেটা নিয়ে একহাত নেন নরেন্দ্র মোদি সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘বাংলায় যে গ্যাস উৎপাদন হয় সেটা যেন বাইরে না যায়। ১০ লক্ষ লোক বাইরে থেকে নির্বাচনের সময়ে ডিউটি করতে আসবেন। তাঁদের গ্যাস দিতে গিয়ে বাংলা লোকের যাতে গ্যাসের সমস্যায় পড়তে না হয়। কেরোসিন আমরা বাড়িয়েছি কিছুটা। লোকজন কেরোসিন রেশনের মাধ্যমে পাবেন। কিন্তু বেশিরভাগ মানুষ এখন গ্যাসে রান্না করেন। সেটাই সমস্যা।’‌

এছাড়া রান্নার গ্যাসের আকাল নিয়ে সাধারণ মানুষের মনে লকডাউন আতঙ্ক তৈরি হয়েছে। কারণ প্রধানমন্ত্রী নিজেই কোভিড সময়কালের কথা উল্লেখ করেন। তার উপর আজ সন্ধ্যাবেলায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। তাতে আরও গুঞ্জন তৈরি হয়েছে। আমজনতার মনে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে। তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, লকডাউনের যে খবর ছড়াচ্ছে সবটাই ভুয়ো। কেন্দ্র মোটেই লকডাউনের মতো কড়াকড়ি করার কথা ভাবছে না। এই আবহে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ‘‌রাজ্যে যে গ্যাস উৎপাদন হয় তা ভিন্‌রাজ্যে পাঠানো চলবে না।’‌ কেন্দ্রীয় সরকার পেট্রল–ডিজেলের শুল্ক হ্রাস করেছে নিয়ে প্রশ্ন করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগে তো কমুক। বাড়িয়েছে কত? শাড়ির দোকানের মতো। দাম হাজার টাকা। কমতে কমতে হল ৪০০ টাকা। হাজার হাজার শতাংশ বাড়িয়েছে। শুল্ক কমানো মানে কত দাম কমবে? শুল্ক কত শতাংশ? আমি চাই, লোকে পাক।’‌

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন