‘‌ওদের চুরি ধরা পড়ে গিয়েছে’‌, সিইও দফতরে ঢোকার আগে তথ্য ফাঁস অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পুরুলিয়ার বাঘমু্ন্ডিতে সভা করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সবভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে ফিরেই সোজা গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। আর তার পরেই এক্স পোস্টে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে তুলে ধরা হয়, ‘‌আমরা বর্তমানে যা প্রত্যক্ষ করছি, তা অত্যন্ত উদ্বেগজনক। বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টার ক্রমবর্ধমান লক্ষণ দেখা যাচ্ছে—যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজেপি। আর নির্বাচন কমিশন যেন এই বিষয়ে চোখ ফিরিয়ে রেখেছে।’‌

এদিকে প্রচার সেরে সেখান থেকে বেরিয়ে পড়েন ডায়মন্ডহারবারের সাংসদ। আজ, সোমবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও অফিসে প্রবেশের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌মানুষের অধিকার রয়েছে—তাদের ভোটের কী হচ্ছে, তা জানার। এটি কোনও তুচ্ছ বিষয় নয়। বরং এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একেবারে মূল মর্মের সঙ্গে জড়িত। ফর্ম–৬ দিয়ে বহিরাগতদের নাম ঢোকানো হয়েছে। যা সিইও’‌র অফিসে জমা হয়ে রয়েছে। ওদের চুরি ধরা পড়ে গিয়েছে। সেই ভিডিও এসে গিয়েছে। এভাবেই ওরা দিল্লি, বিহার, মহারাষ্ট্র জিতেছে।’‌

 

অন্যদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। আর অভিষেকের অভিযোগ, ‘‌আমরা বেশ কয়েকটি জেলা থেকে নির্ভরযোগ্য রিপোর্ট পাচ্ছি যে, বিপুল সংখ্যক ‘ফর্ম ৬’ (নতুন ভোটার) আবেদন অত্যন্ত সন্দেহজনকভাবে জমা দেওয়া হচ্ছে। এগুলি কোনও সাধারণ বা রুটিন সংযোজন নয়। এই বিষয়ে গভীর উদ্বেগ রয়েছে, এই তালিকাভুক্ত নামগুলির অনেকের সঙ্গেই এমন সব ব্যক্তির যোগসূত্র থাকতে পারে, যাঁদের বাংলার সঙ্গে আদতে কোনও সম্পর্কই নেই—এমন মানুষ যাঁরা এখানে বসবাস করেন না, এখানে কাজ করেন না এবং এই রাজ্যের সঙ্গে যাঁদের কোনও যোগ নেই।’‌

এছাড়া এই আবহে ট্রাইবুনাল বসবে কলকাতার দক্ষিণ শহরতলির জোকা এলাকায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে। এখনও পর্যন্ত মোট ৪০ লক্ষ বিচারাধীন ভোটারের নথি নিষ্পত্তির কাজ শেষ হয়েছে। প্রথম তিনটি তালিকাতেই অন্তত ২৮ লক্ষ ভোটারের নাম প্রকাশ হয়েছে। আর ৪০ লক্ষের মধ্যে ১৮ লক্ষ ভোটার অযোগ্য বলে বাদ গিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। অভিষেকের দাবি, ‘‌একটু সময় নিয়ে এটি দেখুন। প্রশ্ন করুন। কারণ, এটি শুধু রাজনীতি নিয়ে নয়—এটি আমাদের ভোটের পবিত্রতা রক্ষার বিষয়। এই সেই ধরনের ‘পরিবর্তন’, যা বিজেপি বাংলার ওপর চাপিয়ে দিতে চাইছে। নির্বাচন কমিশনকে অবশ্যই এর জবাব দিতে হবে।’‌

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে