চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্রুত ড্রোন সংগ্রহে অ্যামাজনের সঙ্গে নয়া উদ্যোগ মার্কিন সেনা সদর দফতরের

নিজস্ব প্রতিনিধি: ইরান-আমেরিকা যুদ্ধের মধ্যেই বড় খবর। মার্কিন সেনাবাহিনীকে এবার ড্রোন জোগাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন। এ বিষয়ে পেন্টাগনের (মার্কিন যুক্তরাষ্টের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর) সঙ্গে জেফ বেজোসের সংস্থার এক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

সামরিক সরঞ্জাম সংগ্রহে দীর্ঘ জটিল প্রক্রিয়া আরো সহজ করার চেষ্টা। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন বা আকাশযানের গুরুত্ব বাড়ছে। এমন পরিস্থিতিতে ই-কমার্স সংস্থা অ্যামাজনের সঙ্গে যৌথভাবে ডিজিটাল মার্কেটপ্লেস চালু করতে চলেছে মার্কিন সেনাবাহিনী। এমন উদ্যোগকে প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সূত্রের খবর, অ্যামাজনের ক্লাউড সেবা ইউনিটের সঙ্গে আরও দুই সংস্থা মিলে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে। যেখানে মার্কিন সেনাবাহিনীর হাতে দ্রুত, নিখুঁত ও সহজভাবে ড্রোন পৌঁছে দেওয়া যায়। এই লক্ষ্যেই এগিয়ে চলছে অ্যামাজনের ক্লাউড সেবা ইউনিট, অ্যামাজন ওয়েব সার্ভিস এবং আর্মি এন্টারপ্রাইজ। পেন্টাগন আদতে যে মার্কেটপ্লেস চালু করতে চলেছে তার নাম ‘ইউএএস মার্কেটপ্লেস’। যা একটি ডিজিটাল পোর্টাল হিসেবে কাজ করবে। যেখানে মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ডিজিটালভাবেই কাজ করবে।

‘ইউএএস মার্কেটপ্লেস’ নামে পরিচিত প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা ড্রোন বিষয়ক সিস্টেমগুলোকে যেমন তুলনা করতে পারবেন ঠিক তেমনই সেই সমস্ত জিনিস একেবারে সরাসরি অর্ডারও করতে পারবেন। মার্কিন সেনাবাহিনীর মতে, ‘এই নতুন পদ্ধতি আগামী দিনে যেমন স্বচ্ছতা বৃদ্ধি করবে ঠিক তেমনই ড্রোন প্রযুক্তির উন্নয়নও এগিয়ে যাবে।’ তবে বিশেষজ্ঞদের মতে, এমন কৌশল আগামী দিনের যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সম্ভাবনা রয়েছে প্রবল।’

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ