চুঁচুড়ায় রাতের অন্ধকারে বিজেপির দেওয়াল লিখন মোছার অভিযোগ, ক্ষুব্ধ কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চুঁচুড়ার জোরাঘাট এলাকায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোেগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা দেওয়ার দাবিতে দেওয়ালে আঁকা প্রচারচিত্র সিমেন্টের ঘোলা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত। তাঁর দাবি, বিজেপির কোনও কর্মী অন্য দলের দেওয়াল লিখন মুছে দেয় না এবং এ ধরনের কাজ সমর্থনও করে না। এ ধরনের ঘটনা চলতে থাকলে ভবিষ্যতে আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন তিনি।

অন্যদিকে, চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমীর সরকার পাল্টা অভিযোগ করেছেন, তাঁদের একাধিক ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। তবে সেই নিয়ে তাঁরা প্রকাশ্যে অভিযোগ করেননি। তাঁর দাবি, বিজেপির নিজেদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে এবং তার ফলেই এই ঘটনা ঘটেছে।

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ