‘কেন্দ্র থেকে ওদের সরকার যেতে চলেছে’‌, গোসাবা থেকে দাবি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার গোসাবার নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই দিল্লির বহিরাগতদের জামানত জব্দ করার ডাক দিলেন তিনি। একইসঙ্গে চুপচাপ জোড়াফুলে ছাপ দিতে আর্জি জানান তিনি। কারণ ৪ মে ফলাফল প্রকাশের দিন যাতে বিজেপি নেতারা চোখে সরষে ফুল দেখে সেই ব্যবস্থা করার কথা বলেছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে সভা করেন তিনি।

এদিকে সবার উপর তাঁর নজর রয়েছে বলেও গোসাবার কাছারি ময়দান থেকে জানিয়ে দেন অভিষেক। আর গরিব মানুষকে বারবার লাইনে দাঁড় করিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার বলে অভিযোগ করেন তিনি। বিজেপিকে তৃণমূল সাংসদের তোপ, ‘‌মোদি গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে ভালবাসে। তাই দিল্লির বহিরাগতদের জামানত জব্দ করতে হবে। আর সেটা করতে হলে চুপচাপ জোড়াফুলে ছাপ দিতে হবে। তাহলেই আমার সম্মান রক্ষা হবে। এই কারণেই জিজ্ঞাসা করছি, আপনারা আমার সম্মান রাখবেন তো?‌ তৃণমূল কংগ্রেসের সম্মান রক্ষা করবেন তো?‌’‌ এই প্রশ্ন শুনেই ভরা সভা থেকে মানুষের গর্জন—‘‌হ্যাঁ’‌, ‘‌নিশ্চয়ই রাখব।’‌

 

অন্যদিকে এদিন সবার উপর তাঁর নজর রয়েছে বলেও গোসাবার কাছারি ময়দান থেকে জানিয়ে দেন অভিষেক। এই বিষয়ে ডায়মন্ডহারবারের সাংসদ দলের কিছু নেতা–কর্মীকে সতর্ক কবে বলেন, ‘‌আমি সবার উপর নজর রাখছি। কয়েকটা জায়গায় বিজেপির কাছ থেকে টাকা নিয়ে দলকে দুর্বল করার চেষ্টা চলছে। সেটা করবেন না। ধরা পড়লে কেউ বাঁচাবে না। ৪ তারিখ দেখা হবে। মনে রাখবেন, কেন্দ্র থেকে ওদের সরকার যেতে চলেছে। ভদ্রলোকেরা আর বিজেপি করে না। তাই ভয় না পেয়ে নিজের ভোট নিজে দিন।’‌

এছাড়া এসআইআর নিয়েও বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। বৈধ নাগরিকের নাম বাদ যাওয়া নিয়ে তোপ দাগেন তিনি। অভিষেকের তোপ, ‘‌আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত। এখন সরকার ঠিক করে কাদের ভোটাধিকার দেবে। কেউ আতঙ্কিত হবেন না। বৈধ ভোটারের অধিকার বাদ যেতে দেব না। বৈধ ভোটারদের অধিকার রক্ষার্থে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়াই করছে। বিজেপি চায় আপনারা আতঙ্কে থাকুন। কিন্তু চিন্তা করবেন না। আমরা আছি। আর কেন্দ্র থেকে ওদের সরকার যেতে চলেছে।’‌

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর