‘বিশ্বগুরুর ভাবমূর্তি ফাঁস’, আমেরিকা-ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে মোদিকে খোঁচা কংগ্রেসের

আমেরিকা ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার নেপথ্যে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতা ভারতের কূটনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার নেপথ্যে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতা ভারতের কূটনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। এবার এই ঘটনাকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ব্যক্তিগত কূটনীতি’ এবং তাঁর ‘বিশ্বগুরু’ ভাবমূর্তিকে কড়া ভাষায় আক্রমণ করল জাতীয় কংগ্রেস। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পরেই বুধবার (৮ এপ্রিল) BJP নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেছে বিরোধী দলগুলি। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে দেশকে (পাকিস্তান) ভারত শত্রুদেশ মনে করে এবং যে দেশকে বিশ্বমঞ্চে একঘরে করে দেওয়ার জন্যে উঠেপড়ে লেগেছিল ভারত, সেই দেশই আজ আন্তর্জাতিক সঙ্কটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে গণ্য হচ্ছে, যা মোদি সরকারের বিদেশনীতির চরম ব্যর্থতা। 

​​গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-আমেরিকা সংঘাত চরম আকার ধারণ করেছিল। এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু তা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতায় আমেরিকা ও ইরান উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। আগামী ১০ এপ্রিল থেকে ইসলামাবাদে সরাসরি আলোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় ভারতের কোনও ভূমিকা না থাকায় প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত জয়রাম রমেশ সামাজিকমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে প্রধানমন্ত্রী মোদিকে লক্ষ্য করে একগুচ্ছ তোপ দেগেছেন। যেখানে তিনি বলেছেন, ‘বিশ্বগুরু ভাবমূর্তি ধূলিসাৎ, যিনি নিজেকে বিশ্বগুরু হিসেবে প্রচার করেন, আজ তাঁর আসল রূপ বিশ্বের সামনে ফাঁস হয়ে গিয়েছে।’ মোদির নীরবতাকে ‘কাপুরুষতা’ বলে আখ্যা দিয়ে তিনি আরও বলেছেন, ‘শুধু ইজরায়েলের আগ্রাসন নয়, হোয়াইট হাউসে মোদির ঘনিষ্ঠ বন্ধুর লজ্জাজনক ভাষা নিয়েও মোদির নীরবতা বজায় রেখেছেন।’

তবে এই শেষ নয়, জয়রাম রমেশ আরও বলেছেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঘটা করে ইজরায়েল সফরের ঠিক দু’দিন পরেই ইরানে শীর্ষ নেতৃত্বের ওপর হামলা শুরু হয়েছিল। ভারতের এই অতি-ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যে দেশের নিরপেক্ষ অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ভারতের গরিমা কমিয়ে দিয়েছে। মোদির সফরটি ভারতের বৈশ্বিক মর্যাদা ও অবস্থানকে ক্ষুণ্ণ করেছে। যুদ্ধবিরতি কার্যকরের ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা মোদির অত্যন্ত ব্যক্তিগত কূটনীতির বিষয়বস্তু ও শৈলী উভয়ের জন্যই গুরুতর ধাক্কা। সুতরাং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে সমর্থনের জন্য পাকিস্তানকে একঘরে করার এবং বিশ্বব্যাপী একে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা মোদির সফল হলনা।’ এরপর রমেশ বিদ্রুপ করে বলেন, ‘পাকিস্তানের মতো একটি দেউলিয়া দেশ আজ বড় শক্তির মধ্যে লড়াই থামাচ্ছে, আর আমাদের প্রধানমন্ত্রীর স্বঘোষিত ৫৬ ইঞ্চির ছাতি আজ সংকুচিত। মোদি এখনও ব্যাখ্যা করেননি যে, কেন গতবছর ১০ মে ‘অপারেশন সিঁদুর’ যুদ্ধ আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল? মোদি জমানায় ভারতের বিদেশনীতি কেবল ‘ব্যক্তিগত প্রচারের’ ওপর দাঁড়িয়ে আছে। ঠিক যে ভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ মুম্বই হামলার পর পাকিস্তানকে কূটনৈতিকভাবে কোণঠাসা করেছিলেন, মোদী তা করতে ব্যর্থ হয়েছেন।’ তবে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে যে শান্তি বৈঠক হতে চলেছে, তার ওপর কড়া নজর রাখছে বিশ্ব। তবে ভারতের অভ্যন্তরে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হল্যান্ডদের টেক্কা দিলেন ভোজানিয়া

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব